২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ভারতে পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে টানা ২৬ দিনের অনশন শেষে তা প্রত্যাহার করেছেন বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ৫৯ বছর বয়সী ওয়াংচুক জানান, বিভিন্ন শর্ত নিয়ে দীর্ঘ আলোচনার পর এবং দেশে সম্ভাব্য সহিংসতার আশঙ্কা বিবেচনায় তিনি অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। খবর আল জাজিরার

ওয়াংচুকের এ ঘোষণার কিছুক্ষণ পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রশ্নফাঁস ঠেকাতে আরও কঠোর আইন আনার ঘোষণা দেন। তিনি বলেন, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আদালতের বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। বিষয়টি শুক্রবার মন্ত্রিসভার বৈঠকেও আলোচনা হবে বলে জানান তিনি।
ভিডিও বার্তায় মোদি বলেন, প্রশ্নফাঁসের ঘটনা লাখো শিক্ষার্থীর জন্য গভীর বেদনার বিষয়। তবে বক্তব্যে তিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নাম উল্লেখ করেননি।
এছাড়া সোনম ওয়াংচুক অনশন ভাঙার পরপরই এক্সে একটি পোস্ট করেন মোদি। পোস্টে তিনি বলেন, ‘আমি সোনমজিকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলার এবং দ্রুত আগের ওজন ফিরে পাওয়ার অনুরোধ জানাচ্ছি। সোনমজির সুস্থতার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি।’
গত ২৮ জুন থেকে অনশন শুরু করেন ওয়াংচুক। চিকিৎসাবিজ্ঞানের কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত ভারতের তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে সংহতি জানিয়েই তিনি এই অনশনে বসেন। প্রশ্নফাঁসের কারণে লাখো পরীক্ষার্থীকে পুনরায় ভর্তি পরীক্ষায় অংশ নিতে হয়েছিল।
এদিকে, ওয়াংচুক অনশন প্রত্যাহার করলেও নয়াদিল্লির যন্তর মন্তরে এবং দেশের বিভিন্ন শহরে সিজেপির নেতৃত্বে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ২০২৪ সালে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় ফেরার পর প্রধানমন্ত্রী মোদির সরকারের সামনে এটিকে অন্যতম বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
চলতি সপ্তাহে যন্তর মন্তরের আন্দোলনস্থলে কয়েক দফা উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটে। গত সোমবার বিক্ষোভকারীরা সংসদ অভিমুখে মিছিল করার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এর পরই আন্দোলন আরও ব্যাপক আকার ধারণ করে।
পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ এবং যন্তর মন্তর এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা স্থগিত রাখার ঘটনায় ভারত সরকারের সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
ওয়াংচুকের অনশন প্রত্যাহারের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার রাতে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এক্সে লেখেন, ‘সোনম স্যার অনশন শেষ করেছেন জেনে আমি স্বস্তি ও কৃতজ্ঞতা অনুভব করছি।’
তিনি আরও লেখেন, ‘স্যার, আপনার অসাধারণ সাহস ও আত্মত্যাগের জন্য ধন্যবাদ। নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে আপনি পুরো জাতির বিবেককে জাগিয়ে তুলেছেন। এই দেশের জন্য আপনার জীবন অত্যন্ত মূল্যবান।’
তবে অভিজিৎ স্পষ্ট করে জানান, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.