নৈশভোজে ‘ট্রাম্প ২০২৮’ টুপি পরে কৌতুক মার্কিন প্রেসিডেন্টের
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের (ডব্লিউএইচসিএ) বার্ষিক নৈশভোজে ‘ট্রাম্প ২০২৮’ লেখা একটি টুপি পরে আরও এক মেয়াদে ক্ষমতায় থাকার বিষয়ে কৌতুক করেছেন। মার্কিন সংবিধান অনুযায়ী একজন প্রেসিডেন্ট দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে না পারলেও তিনি চতুর্থ মেয়াদে লড়াইয়ের ইঙ্গিত দিয়ে হাস্যরসের সৃষ্টি করেন। শুক্রবার গভীর রাতে পুনর্নির্ধারিত এই অনুষ্ঠানে তিনি সংবাদমাধ্যম ও ইরান ইস্যুতেও কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে চতুর্থ মেয়াদে লড়াইয়ের ইচ্ছা প্রকাশ করতে পেরে আমি আনন্দিত।’ তিনি আরও তিনবার জয়ী হয়েছেন উল্লেখ করে কৌতুক করে বলেন, ‘প্রেসিডেন্ট পদে লড়াইয়ের ক্ষেত্রে আমি বেশ দক্ষ হয়ে উঠছি।’ তবে তার এই বক্তব্য নিছকই কৌতুক ছিল বলে ধারণা করা হচ্ছে, কারণ মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী একজন প্রেসিডেন্ট দুই মেয়াদের বেশি নির্বাচিত হতে পারেন না।
অনুষ্ঠানে সংবাদমাধ্যমেরও সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। কিছু সাংবাদিক তাকে পছন্দ করেন না মন্তব্য করে তিনি দাবি করেন যে তিনি ৯৩ শতাংশ নেতিবাচক প্রচারণার শিকার হন। তিনি বলেন, ‘এই জায়গাটি মূলত ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিদের সবচেয়ে বড় মিলনমেলা।’
এর আগে এপ্রিলে নৈশভোজের মূল অনুষ্ঠান চলাকালীন নিরাপত্তা চৌকির কাছে গোলাগুলির ঘটনা ঘটলে তা পণ্ড হয়ে যায়। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাও সে সময় উপস্থিত ছিলেন। পরে এই অনুষ্ঠান পুনর্নির্ধারণ করা হয়। ডব্লিউএইচসিএ-এর বিদায়ী প্রেসিডেন্ট ওয়েইজিয়া জিয়াং পুনর্নির্ধারিত অনুষ্ঠানের শুরুতে জানান, সাংবাদিকরা কোনো ধরনের সহিংসতায় ভীত হবেন না। তিনি বলেন, ‘আমরা ফিরে এসেছি, আমরা ভীত হব না এবং কোনো সহিংস কাজকে আমরা শেষ কথা হতে দেব না।’
গোলাগুলির কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘নিরাপত্তা এবং অন্যান্য বিষয় ও আমাদের কাজের ঝুঁকি সম্পর্কে অনেক কিছু শেখা গেছে।’ পুনর্নির্ধারিত নৈশভোজটি আগেরটির চেয়ে ভালো হয়েছে মন্তব্য করে তিনি কৌতুক করে বলেন, ‘আমার প্রেসিডেন্সির মতোই দ্বিতীয়বার সবসময়ই ভালো হয়।’
নৈশভোজে ইরান ইস্যুতেও কথা বলেন ট্রাম্প। মার্কিন সামরিক বাহিনী ইরানের ২৫০টি জেট এবং ১৫৯টি নৌকা ধ্বংস করেছে বলে তিনি দাবি করেন। তিনি জানান, বাইরের দৃশ্যপট যেমনই হোক না কেন তাদের হাতে খুব কম ড্রোনই অবশিষ্ট আছে। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে এবং একটি চুক্তিতে পৌঁছাতে চায় বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না তারা প্রস্তুত। আমার মনে হয় না এখনও সময় হয়েছে। তবে আমি শুনতে রাজি আছি, কিন্তু তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না।’
সবশেষে ট্রাম্প বলেন, ‘এটি একটি আকর্ষণীয় সন্ধ্যা ছিল। আমি আসলে কী আশা করব তা জানতাম না, তবে এটি আমার ধারণার চেয়েও অনেক বেশি খারাপ।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.