আপনি পড়ছেন

সুদানের নর্থ কর্দোফান প্রদেশে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ৬২টি সামরিক যান ধ্বংস করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী ও তাদের মিত্র বাহিনী। একই সঙ্গে আরএসএফের আরও ৫৪টি যান জব্দ করার কথা জানিয়েছে তারা। রোববার এক সেনা অভিযানে এই ঘটনা ঘটে।

নর্থ কর্দোফানে আরএসএফের ৬২ সামরিক যান ধ্বংসের দাবি সুদানের সেনাবাহিনীর
সুদানে ধ্বংসপ্রাপ্ত সামরিক যান

রাষ্ট্রায়ত্ত সুদান নিউজ এজেন্সির (সুনা) প্রকাশিত এক বিবৃতিতে জয়েন্ট ফোর্স অব আর্মড স্ট্রাগল মুভমেন্টস জানায়, সুদানের সশস্ত্র বাহিনী, জয়েন্ট ফোর্স ও মিত্র ইউনিটগুলো নর্থ কর্দোফানের বিভিন্ন অভিযানিক অক্ষে নতুন এই বিজয় অর্জন করেছে। তারা জানায়, এই অভিযানে আরএসএফের ব্যাপক প্রাণহানি ও সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ভালো অবস্থায় থাকা ৫৪টি সামরিক যান জব্দ এবং ৬২টির বেশি যান ধ্বংস করা হয়েছে।

বিপুল সংখ্যক আরএসএফ যোদ্ধা নিহত হয়েছে এবং অনেকে সামরিক সরঞ্জাম ফেলে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে। তবে সুদানের সেনাবাহিনী ও জয়েন্ট ফোর্সের এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে আরএসএফের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে রোববার ভোরে সুদানের সেনাবাহিনী দাবি করে, আরএসএফের সঙ্গে লড়াইয়ের পর তারা নর্থ কর্দোফানের বারা, জাবরা আল-শেখ এবং উম্মে সায়ালা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। বারা শহরটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি কর্দোফান ও দারফুর অঞ্চলকে ওমদুরমানের মাধ্যমে রাজধানী খার্তুমের সঙ্গে যুক্তকারী জাতীয় মহাসড়কের ওপর অবস্থিত। ২০২৫ সালের অক্টোবর থেকে শহরটি আরএসএফের নিয়ন্ত্রণে ছিল।

২০২৫ সালের অক্টোবর থেকে নর্থ, ওয়েস্ট এবং সাউথ কর্দোফান প্রদেশে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে টানা লড়াই চলছে। জাতিসংঘের আন্তর্জাতিক হিসাব অনুযায়ী, ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত এবং প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.