শিশুদের টুথপেস্টেও মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে উচ্চ আদালতে রিট
- Details
- by ২৪ ডেস্ক
দেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের ২৬টি টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক বা অতি ক্ষুদ্র প্লাস্টিক কণার উপস্থিতির বিষয়ে তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের একজন আইনজীবী সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। সংবিধানের প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে দায়ের করা এই রিটে স্বাস্থ্য সচিব, পরিবেশ সচিব, বাণিজ্য সচিবালয়, বিএসটিআই এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বিবাদী করা হয়েছে।

সম্প্রতি বেসরকারি গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) একটি প্রতিবেদনে এই আশঙ্কাজনক তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, দেশের বাজারে থাকা ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করে ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। গবেষকদের মতে, টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
এই গবেষণাটি ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সময়ে ১৯টি ব্র্যান্ডের টুথপেস্টের ওপর পরিচালনা করা হয়। ল্যাবরেটরি পরীক্ষায় দেখা যায়, দেশে তৈরি ২৫টি নমুনার মধ্যে ২২টিতেই এই ক্ষতিকর উপাদান রয়েছে। এছাড়া শিশুদের জন্য তৈরি হওয়া ছয়টি টুথপেস্টের চারটিতেই মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে।
পরীক্ষা করা নমুনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৩২০টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে ‘মেডিপ্লাস ফ্লোরাইড জেল’ টুথপেস্টে। এছাড়া ক্লোজ আপ, পেপসোডেন্ট, সিগন্যাল ও সেনসোডাইনের মতো বহুল ব্যবহৃত ব্র্যান্ডের পণ্যেও ক্ষতিকর কণার উপস্থিতি মিলেছে। তবে প্যারোডন্ট্যাক্স ও কোলগেটসহ আটটি নমুনায় কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.