আপনি পড়ছেন

অধ্যুষিত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন ইসরায়েলের শত শত সাবেক নিরাপত্তা কর্মকর্তা। তারা সতর্ক করে বলেছেন, ইহুদি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান এই সহিংসতা ইসরায়েলের নিরাপত্তা এবং ওই অঞ্চলে আমেরিকার স্বার্থের জন্য মারাত্মক হুমকি। বার্তা সংস্থা আনাতোলুর সংগৃহীত একটি চিঠির বরাত দিয়ে এই তথ্য পাওয়া গেছে।

ট্রাম্পকে চিঠি: পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের ‘সন্ত্রাস’ বন্ধের আহ্বান ইসরায়েলি কর্মকর্তাদের
অধ্যুষিত পশ্চিম তীরে টহল দিচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনীর সাঁজোয়া যানবাহন

সোমবার পাঠানো এই চিঠিটির উদ্যোগ নিয়েছে ‘কমান্ডার্স ফর ইসরায়েলস সিকিউরিটি’ নামের একটি সংগঠন। ইসরায়েলি সামরিক বাহিনী, অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত, গোয়েন্দা সংস্থা মোসাদ, পুলিশ ও কূটনৈতিক কোরের প্রায় ৬০০ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা এই সংগঠনের সদস্য। হোয়াইট হাউসে মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের নির্ধারিত বৈঠকের আগে চিঠিটি পাঠানো হয়। সংগঠনটির পক্ষে ইসরায়েলের সাবেক ডেপুটি চিফ অব স্টাফ মাতান ভিলনাই এতে স্বাক্ষর করেন।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘পশ্চিম তীরে বাড়তে থাকা সহিংসতা দ্রুত ও দৃঢ়ভাবে থামানো না গেলে তা আঞ্চলিক সংকট তৈরি করতে পারে। এটি ইসরায়েলের নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের জন্য গুরুতর পরিণতি ডেকে আনবে।’

চিঠিতে ট্রাম্পের উদ্দেশে আরও বলা হয়, ট্রাম্পের এই বিপর্যয় রোধ করার সক্ষমতা রয়েছে। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে আসন্ন বৈঠকে যেন তিনি এ বিষয়ে একটি শক্তিশালী ও সুস্পষ্ট বার্তা দেন।

চিঠিটিতে স্বাক্ষরকারীরা বলেন, ইসরায়েলের নিরাপত্তা বাহিনী পশ্চিম তীরে হামাসসহ অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর মুখোমুখি হলেও তথাকথিত ‘ইহুদি বসতি স্থাপনকারীদের সন্ত্রাস’ মোকাবিলার ক্ষেত্রে তাদের কঠোর সীমাবদ্ধতার মুখোমুখি হতে হচ্ছে। তারা আরও লেখেন, ‘আমাদের সরকারের সদস্যরা আইন থেকে বসতি স্থাপনকারীদের অব্যাহতি দিয়ে এই বিশৃঙ্খলার বড় একটি অংশের জন্য দায়ী, যা এখন আর কোনো গোপন বিষয় নয়।’

সাম্প্রতিক সপ্তাহগুলোতে অধ্যুষিত পশ্চিম তীরে ফিলিস্তিনি ও তাদের সম্পত্তির ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বর্তমানে পূর্ব জেরুজালেমসহ সমগ্র পশ্চিম তীরের ১৫৬টি বসতি ও ৩৬০টি অঘোষিত আউটপোস্টে প্রায় সাড়ে সাত লাখ ইসরায়েলি বসবাস করছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.