আপনি পড়ছেন

ইসরায়েলি কর্তৃপক্ষ অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে ফিলিস্তিনিদের প্রায় ৫০০ দুনাম জমি দখল করে নিয়েছে। এর পাশাপাশি সামরিক বাহিনীর সহায়তায় ওই অঞ্চলে নতুন করে আটটি অবৈধ বসতি স্থাপন করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। আন্তর্জাতিক মহল ও মানবাধিকার সংস্থাগুলোর ক্রমাগত উদ্বেগ সত্ত্বেও ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের এই দখলদারিত্ব অব্যাহত রয়েছে।

পশ্চিম তীরে ৫০০ দুনাম ফিলিস্তিনি জমি দখল করল ইসরায়েল
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতি

সোমবার এক বিবৃতিতে ফিলিস্তিনের উপনিবেশ ও প্রাচীর প্রতিরোধ কমিশন জানায়, সামরিক সড়ক নির্মাণের জন্য তুবাস প্রদেশ ও তাইয়াসির গ্রাম থেকে ৪৯৮ দুনাম জমি বাজেয়াপ্ত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এই বাজেয়াপ্তকরণের নির্দেশ ২০২৮ সালের শেষ পর্যন্ত কার্যকর থাকবে। ইসরায়েলি সেনাবাহিনী এবং বসতি স্থাপনকারীদের চলাচলের সুবিধার্থে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ একটি নিরাপত্তা ও সামরিক সড়ক তৈরি করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কমিশন আরও উল্লেখ করেছে, সামরিক এই নির্দেশের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় একটি বিস্তৃত সামরিক নিয়ন্ত্রণ অঞ্চল চাপিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ফিলিস্তিনিরা নিজেদের জমিতে প্রবেশাধিকার থেকে বঞ্চিত হওয়ার গুরুতর ঝুঁকিতে পড়েছে।

ইসরায়েলের আর্মি রেডিওর তথ্য অনুযায়ী, শুক্রবার নাবলুসের নিকটবর্তী তেল শহরে একটি হামলার পর থেকে নাবলুস অঞ্চলে আটটি অবৈধ চৌকি তৈরি করা হয়েছে। বলা হয়েছে, তেল শহরে সংঘাতের স্থানটির কাছেই গত ২৪ ঘণ্টায় নতুন দুটি চৌকি তৈরি করা হয়।

গত শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীরা একযোগে ফিলিস্তিনের তেল শহরে হামলা চালালে চার ফিলিস্তিনি নিহত হন। পাল্টাপাল্টি সংঘাত ও গুলিবর্ষণের ঘটনায় দুই ইসরায়েলিও নিহত হন বলে ফিলিস্তিনি ও ইসরায়েলি সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

ইসরায়েলি রেডিও জানায়, নতুন তৈরি করা দুটি চৌকির একটি স্থাপন করা হয়েছে দেইর ইসতিয়া গ্রাম ও ইমানুয়েল বসতির মধ্যবর্তী ‘বি’ অঞ্চলে। অন্যটি স্থাপন করা হয়েছে দেইর বাল্লুত গ্রামের পশ্চিমে ‘সি’ অঞ্চলে। ১৯৯৫ সালের অসলো দুই চুক্তি অনুযায়ী, ‘বি’ অঞ্চল ফিলিস্তিনের সিভিল নিয়ন্ত্রণ এবং ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণে থাকে। অন্যদিকে ‘সি’ অঞ্চল সম্পূর্ণভাবে ইসরায়েলি সিভিল ও নিরাপত্তা নিয়ন্ত্রণে পরিচালিত হয়।

অবৈধ এসব চৌকি মূলত ফিলিস্তিনি জমিতে স্থাপন করা অস্থায়ী বা মোবাইল ঘরবাড়ি, যা পরবর্তীতে সরকারের সমর্থনে স্থায়ী অবৈধ বসতিতে রূপ দেওয়া হয়। জাতিসংঘ পুরো পশ্চিম তীর এবং পূর্ব জেরুসালেমকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে বিবেচনা করে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সেখানে যেকোনো ধরনের ইসরায়েলি বসতি স্থাপনকে সম্পূর্ণ অবৈধ বলে গণ্য করে।

ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি মূল্যায়ন ও রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী এই চৌকিগুলো সরিয়ে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারি ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১,১৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন হাজার হাজার মানুষ এবং প্রায় ২৪ হাজার ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.