ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার করতে নতুন পাসওয়ার্ডভিত্তিক নিরাপত্তা সুবিধা চালু করছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে অতিরিক্ত সুরক্ষার স্তর যুক্ত করতে পারবেন। এর ফলে শুধু সংখ্যার পিন নম্বরের ওপর নির্ভর না করে আরও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা যাবে।

হোয়াটসঅ্যাপে আসছে বড় পরিবর্তন
ছবি - সংগৃহীত

বর্তমানে ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি ব্যবসায়িক আলাপচারিতা, গুরুত্বপূর্ণ নথি আদান-প্রদান এবং বিভিন্ন দেশে অর্থ লেনদেনের জন্য হোয়াটসঅ্যাপ ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। অনেকেই এখন অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য ফোনের স্ক্রিন লক বা অ্যাপ লকের ওপর ভরসা করেন। তবে নতুন এই নিরাপত্তা ব্যবস্থা যুক্ত হলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঝুঁকি অনেকটাই কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।

প্রযুক্তিবিষয়ক বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, নতুন এই ব্যবস্থায় শুধু সংখ্যা নয়, বরং ইংরেজি অক্ষর ও সংখ্যার সমন্বয়ে জটিল পাসওয়ার্ড তৈরি করা যাবে। এতে কোনো অননুমোদিত ব্যক্তির পক্ষে অন্যের অ্যাকাউন্টে প্রবেশ করা প্রায় অসম্ভব হয়ে উঠবে।

এই নতুন পাসওয়ার্ড ফিচারটি অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হবে না, ব্যবহারকারীদের নিজেদের প্রয়োজন অনুযায়ী সেটিংস থেকে এটি চালু করে নিতে হবে। এছাড়া নতুন এই সুবিধা চালু হলেও বর্তমান টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা আগের মতোই কার্যকর থাকবে এবং যারা এটি ব্যবহার করতে চান না, তাদের জন্য কোনো বাধ্যতামূলক পরিবর্তন আনা হচ্ছে না।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.