আপনি পড়ছেন

যুক্তরাজ্য সবসময় ইউক্রেনের পাশে আছে বলে আশ্বাস দিয়েছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক বৈঠকে তিনি এই দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

বার্নহ্যাম: যতদিন প্রয়োজন ইউক্রেনের পাশে থাকবে যুক্তরাজ্য
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

পোর্টসমাউথ শহরের একটি নৌ ঘাঁটিতে জেলেনস্কির সঙ্গে যৌথভাবে কথা বলেন বার্নহ্যাম। বিদেশি কোনো নেতার সঙ্গে এটিই তার প্রথম দ্বিপক্ষীয় বৈঠক। তিনি জানান, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের বিষয়ে একটি খুব স্পষ্ট বার্তা দিতেই এই সফরের আয়োজন করা হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শতভাগ ইউক্রেনের সঙ্গে আছি। মিস্টার প্রেসিডেন্ট, আমি ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে শতভাগ আছি এবং এই দেশ ইউক্রেনকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পুরোপুরি রক্ষা করবে।’

তিনি আরও বলেন, ‘ভলোদিমির, সহজভাবে বলতে গেলে আমি চাই আপনি জানুন যে আমরা আপনার পাশে আছি। আপনি আমার ওপর এবং আমাদের ওপর নির্ভর করতে পারেন। যতদিন প্রয়োজন, আপনি যুক্তরাজ্যের ওপর নির্ভর করতে পারেন।’

নতুন ‘স্টোন ক্লোক’ ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার মেধাস্বত্ব যুক্তরাজ্য শেয়ার করবে বলেও ঘোষণা দেন বার্নহ্যাম। এর ফলে ইউক্রেন ব্যাপক হারে এই প্রযুক্তি তৈরি করতে পারবে। এই প্রযুক্তি তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং ইউক্রেনীয়দের জীবন বাঁচাতে সাহায্য করবে বলে জানান তিনি।

ট্যাবলেট আকৃতির এই জ্যামারগুলো ড্রোন শনাক্তকরণ ঠেকাতে নকশা করা হয়েছে। ইতোমধ্যে ইউক্রেনীয় বাহিনীকে হাজার হাজার জ্যামার সরবরাহ করা হয়েছে।

ডাউনিং স্ট্রিট জানায়, এই প্রযুক্তি যুক্তরাজ্যের পরবর্তী প্রজন্মের দূরপাল্লার অস্ত্রেও যুক্ত করা হবে। এর মধ্যে সরকারের স্বল্প খরচের ক্রুজ ক্ষেপণাস্ত্র কর্মসূচি ‘প্রজেক্ট ব্রেকস্টপ’ রয়েছে।

কৃষ্ণ সাগরে যুদ্ধক্ষমতা ও মাইন বিধ্বংসী অভিযান উন্নত করার লক্ষ্যে যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক মহড়া ‘এক্সারসাইজ সি ব্রিজ’-এ অংশ নেওয়া ২০০ জনের বেশি ইউক্রেনীয় সামরিক সদস্যের সঙ্গেও সাক্ষাৎ করেন দুই নেতা।

শান্তি নিশ্চিত করার প্রচেষ্টার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বার্নহ্যাম বলেন, যুক্তরাজ্য একটি পূর্ণাঙ্গ ও শর্তহীন যুদ্ধবিরতি অর্জনে ইউক্রেনকে সমর্থন করবে।

তিনি বলেন, ‘আমরা যুদ্ধবিরতি এবং আলোচনা পুনরায় শুরু করার জন্য চাপ অব্যাহত রাখব। আলোচনায় অবশ্যই ইউক্রেনকে থাকতে হবে এবং ইউরোপের জন্য একটি শক্তিশালী কণ্ঠস্বরও অন্তর্ভুক্ত করতে হবে।’

শীঘ্রই ইউক্রেন সফরের ইচ্ছাও প্রকাশ করেন তিনি। বার্নহ্যাম বলেন, ‘এটি একটি ঘনিষ্ঠ অংশীদারিত্ব হতে যাচ্ছে। আমি শীঘ্রই সফরের ইচ্ছা রাখি। প্রেসিডেন্ট জেলেনস্কির যেসব ভিন্ন সমস্যা রয়েছে, তার অনেকগুলো নিয়ে আমরা আজ আলোচনা করেছি এবং এর মধ্য দিয়ে আমরা একসঙ্গে কাজ করব।’

বার্নহ্যাম দায়িত্ব নেওয়ার পর যুক্তরাজ্য সফরকারী প্রথম বিদেশি নেতা হতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছেন বলে জানান জেলেনস্কি। কিয়েভের সঙ্গে লন্ডনের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী বলেও উল্লেখ করেন তিনি।

জেলেনস্কি বলেন, ‘এই অংশীদারিত্বের প্রতি প্রতিশ্রুতি এবং আমাদের প্রতিরক্ষা ও নিরাপত্তার প্রতি এত মনোযোগ দেওয়ার জন্য আমি অ্যান্ডিকে ধন্যবাদ জানাই।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.