নতুন অডিওতে স্পষ্ট হলো বাইডেনের স্মৃতিভ্রমের বিষয়টি
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের স্মৃতিভ্রমের বিষয়টি নতুন করে সামনে এনেছে সদ্য প্রকাশিত কিছু অডিও রেকর্ডিং। সোমবার প্রকাশিত এসব অডিওতে ২০২৪ সালে স্পেশাল কাউন্সেল রবার্ট হুর বাইডেনের স্মৃতিশক্তি নিয়ে যে মূল্যায়ন করেছিলেন, তারই প্রতিফলন দেখা গেছে।

সিএনএনের তথ্য অনুযায়ী, রক্ষণশীল গোষ্ঠী ওভারসাইট প্রজেক্ট এই রেকর্ডিংগুলো প্রকাশ করেছে। এতে দেখা যায়, বাইডেন তার ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন সময়ের নোট নিয়ে তার জীবনীকার মার্ক লুইস জওনিৎজারের সঙ্গে আলোচনা করছেন এবং সেখানে তিনি গোপনীয় পররাষ্ট্রনীতি বিষয়ক তথ্যের উল্লেখ করছেন।
জীবনীকারের সঙ্গে আলোচনার সময় বাইডেন তার পুরনো নোটগুলো দেখিয়ে বলেন, ‘তারা জানতই না যে আমার কাছে এগুলো আছে।’ ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন সময়ের গোপনীয় পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনার সময় তিনি এগুলো রেফারেন্স হিসেবে ব্যবহার করেন। অডিও ক্লিপগুলোতে থাকা তথ্যগুলো এখনও প্রকাশ করা হয়নি।
হেরিটেজ ফাউন্ডেশনের অংশ ওভারসাইট প্রজেক্ট বিচার বিভাগের বিরুদ্ধে মামলা করার পর রেকর্ডিংগুলো প্রকাশ করা হয়। বাইডেন প্রথমে এগুলো প্রকাশের বিরোধিতা করলেও সোমবার তিনি তার আইনি লড়াই থেকে সরে আসেন।
রেকর্ডিংয়ের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান বাইডেনের একজন মুখপাত্র। এর বদলে তিনি হোয়াইট হাউসের সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি টিজে ডাকলোর একটি পুরনো বিবৃতির কথা উল্লেখ করেন। ওই বিবৃতিতে তিনি বলেছিলেন, ‘এক দশক আগের বইয়ের জন্য প্রেসিডেন্ট বাইডেনের তার প্রয়াত ছেলেকে নিয়ে করা কথোপকথনগুলো সম্পূর্ণ ব্যক্তিগত ছিল এবং সেগুলো গোপন রাখার শর্তেই বিচার বিভাগকে দেওয়া হয়েছিল। সিদ্ধান্ত পাল্টে সেগুলো জনসমক্ষে প্রকাশ করা বর্তমান প্রশাসনের রাজনৈতিক প্রতিহিংসার জন্য বিচার বিভাগকে ব্যবহার করার আরেকটি উদাহরণ মাত্র।’
রেকর্ডিংগুলোতে বেশ কয়েকবার বাইডেনকে তারিখ ও বিস্তারিত তথ্য মনে করতে হিমশিম খেতে শোনা যায়। এটি তাকে নিয়ে হুরের করা বর্ণনার সঙ্গে মিলে যায়, যেখানে তিনি বাইডেনকে ‘দুর্বল স্মৃতিশক্তিসম্পন্ন’ একজন বয়স্ক মানুষ হিসেবে উল্লেখ করেছিলেন।
বাইডেনের সহযোগিতা, ইচ্ছাকৃত অপরাধের প্রমাণের অভাব এবং তার স্মৃতিভ্রমের বিষয়টি জুরির ওপর কেমন প্রভাব ফেলতে পারে, এসব বিবেচনা করে হুর শেষ পর্যন্ত তাকে বিচারের মুখোমুখি না করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
ওভারসাইট প্রজেক্ট জানায়, তারা এই টেপগুলো প্রকাশ্যে আনতে আপ্রাণ চেষ্টা করেছে। সংস্থাটি আরও জানায় যে তাদের প্রকাশিত টেপগুলো অনেক আগেই সামনে আসা উচিত ছিল।
একটি ক্লিপে বাইডেন ২০০৯ সালে আফগানিস্তানে আরও সেনা পাঠানোর বিরোধিতার বিষয়ে আলোচনার আগে সম্প্রতি গোপন নথি খুঁজে পাওয়ার কথা বলেন।
তিনি বলেন, ‘সুতরাং এটি ছিল – আমি, একদম শুরুর দিকে, ২০০৯ সালে – আমি নিচে গোপনীয় সবকিছু খুঁজে পেয়েছিলাম। আমি প্রেসিডেন্টকে অতিরিক্ত সেনা মোতায়েনের বিরুদ্ধে যুক্তি দিয়ে হাতে লেখা ৪০ পৃষ্ঠার একটি স্মারকলিপি দিয়েছিলাম – ইরাকে নয়, আফগানিস্তানে, এই যুক্তিতে যে এটি কোনো কাজে আসবে না, আমরা যেদিন চলে যাব সেদিনটি আমাদের পৌঁছানোর আগের দিনের মতোই হবে।’
আরেকটি রেকর্ডিংয়ে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা ছাড়াই সংক্ষেপে গোপন নথির কথা উল্লেখ করেন। বাইডেন বলেন, ‘এরপর — এরপর আমার কাছে এখানে যা আছে — এটি গোপনীয়।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.