আপনি পড়ছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, স্বাধীন পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে বাংলাদেশ কোনো দেশের আধিপত্য মেনে নেবে না—সেটি ভারত হোক বা যুক্তরাষ্ট্র।

নাহিদ: ভারত কিংবা আমেরিকা কারও আধিপত্য মেনে নেবে না বাংলাদেশ
নাহিদ ইসলাম

মঙ্গলবার (২৮ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র, ভোটাধিকার, সীমান্ত নিরাপত্তা, স্বাধীন পররাষ্ট্রনীতি এবং আন্তঃসীমান্ত নদীর পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্যার দাবির আন্দোলন। আমরা কারও আধিপত্য মেনে নেব না—ভারতেরও না, আমেরিকারও না।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের জনগণ যে পরিবর্তনের প্রত্যাশা করেছিল, তার অনেকটাই এখনো বাস্তবায়িত হয়নি। আন্দোলনের লক্ষ্য অর্জনে এখনও পথচলা বাকি রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলামের ভাষ্য, গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিবর্তন পুরোপুরি দৃশ্যমান হয়নি। কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও হতাশার জায়গাও রয়েছে। তবে তিনি মনে করেন, জুলাই গণঅভ্যুত্থান একটি চলমান প্রক্রিয়া এবং জনগণের ম্যান্ডেটের পূর্ণ বাস্তবায়ন এখনো বাকি।

আসন্ন নির্বাচনে প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণ ভোটারদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার রক্ষায় তাদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়টির ভূমিকার জন্য জাতি কৃতজ্ঞ। তিনি বিশ্ববিদ্যালয়টির উন্নয়নে সরকারের বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

উচ্চশিক্ষায় মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনে দীর্ঘমেয়াদি সংস্কারের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি। উপাচার্য ও শিক্ষক নিয়োগে স্বচ্ছতা, জবাবদিহি এবং বিধিমালা অনুসরণের মাধ্যমে একটি কার্যকর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান এনসিপির এ নেতা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.