আপনি পড়ছেন

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর ইসরায়েলি বসতিস্থাপনকারীদের বর্বরোচিত হামলার কড়া নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দুটি মসজিদে অগ্নিসংযোগ এবং সাধারণ ফিলিস্তিনিদের ওপর এই সহিংস আক্রমণ বন্ধে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ নিতে তিনি ইসরায়েল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। মঙ্গলবার জাতিসংঘের মুখপাত্র ফারহান হক এক সংবাদ সম্মেলনে মহাসচিবের এই অবস্থান তুলে ধরেন।

জাতিসংঘ: পশ্চিম তীরে উপাসনালয়ে হামলা জঘন্য ও অগ্রহণযোগ্য
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত একটি ফিলিস্তিনি মসজিদ

সংবাদ সম্মেলনে ফারহান হক বলেন, ‘উপাসনালয়ে হামলা চালানো অত্যন্ত জঘন্য ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ এ ধরনের ঘটনা আগে থেকেই উত্তপ্ত পরিস্থিতিকে আরও উসকে দিচ্ছে বলে তিনি সতর্ক করেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলের বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দিয়ে এই হামলার জন্য দায়ীদের দ্রুত শনাক্ত করে জবাবদিহির আওতায় আনার দাবি জানান জাতিসংঘ প্রধান।

জাতিসংঘ মহাসচিব ইসরায়েলি কর্তৃপক্ষকে ফিলিস্তিনি নাগরিক, তাদের ঘরবাড়ি ও উপাসনালয়ের ওপর বসতিস্থাপনকারীদের সহিংসতা প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা ইসরায়েলি প্রশাসনের অন্যতম দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যামূলক হামলা শুরুর পর থেকেই অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি সেনাবাহিনী ও বসতিস্থাপনকারীদের আক্রমণ ব্যাপক মাত্রায় বেড়েছে। ফিলিস্তিনি সরকারি পরিসংখ্যান অনুযায়ী, একই সময়ে পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় অন্তত ১,১৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া প্রায় ১৩ হাজার মানুষ আহত হয়েছেন এবং প্রায় ২৪ হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.