ক্লাউড সেবার প্রবৃদ্ধিতে মাইক্রোসফটের আয় প্রত্যাশার চেয়েও বেশি
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
ক্লাউড কম্পিউটিং ব্যবসা ‘অ্যাজিউর’-এর প্রবৃদ্ধির ওপর ভর করে প্রত্যাশার চেয়েও বেশি আয় করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। অর্থ বছরের চতুর্থ প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় বিশ্লেষকদের লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। বুধবার এই প্রতিবেদন প্রকাশের পর অতিরিক্ত লেনদেনে মাইক্রোসফটের শেয়ারের দাম বৃদ্ধি পায়।

৩০ জুন শেষ হওয়া প্রান্তিকে মাইক্রোসফটের আয় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৮ শতাংশ বেড়ে ৯ হাজার ১ কোটি ডলারে পৌঁছেছে। এ সময় প্রতিষ্ঠানটির সমন্বিত আয় ছিল শেয়ারপ্রতি ৪ ডলার ৭৪ সেন্ট। গত বছরের একই প্রান্তিকে নিট আয় ছিল ২ হাজার ৭২৩ কোটি ডলার বা শেয়ারপ্রতি ৩ ডলার ৬৫ সেন্ট, যা এবার বেড়ে ৩ হাজার ৫৭৭ কোটি ডলার বা শেয়ারপ্রতি ৪ ডলার ৮১ সেন্টে দাঁড়িয়েছে।
মাইক্রোসফট জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকে বিনিয়োগ থেকে ৩২০ কোটি ডলার লাভ হয়েছে তাদের। পাশাপাশি স্বেচ্ছায় অবসর কর্মসূচিতে প্রত্যাশার চেয়ে কম খরচ হওয়ায় আয়ের পরিমাণ বেড়েছে। তবে এক্সবক্স গেমিং ব্যবসায় আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।
গত বছরের তুলনায় অ্যাজিউর থেকে মাইক্রোসফটের আয় ৪৩ শতাংশ বেড়েছে, যা আগের প্রান্তিকের ৪০ শতাংশ প্রবৃদ্ধিকে ছাড়িয়ে গেছে। ২০২৬ অর্থবছরে প্রথমবারের মতো অ্যাজিউরের বার্ষিক আয় ১০ হাজার কোটি ডলার অতিক্রম করেছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ওয়ার্কপ্লেস অ্যাসিস্ট্যান্ট ‘মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট’-এর ব্যবহারকারীর সংখ্যা তিন কোটি ছাড়িয়েছে। আয়ের এই প্রতিবেদন প্রকাশের পর লেনদেন শেষে মাইক্রোসফটের শেয়ারের দাম প্রায় ১ শতাংশ বাড়ে। যদিও বুধবার লেনদেন শেষ হওয়া পর্যন্ত ২০২৬ সালের শুরু থেকে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ১৯ শতাংশ কমেছিল। একই সময়ে এসঅ্যান্ডপি ৫০০ সূচকের মান প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পায়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.