কনটেন্ট সরাতে ব্যর্থ টেলিগ্রাম, আইনি ব্যবস্থায় অস্ট্রেলিয়া
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
অস্ট্রেলিয়ার নাগরিকরা অভিযোগ করার পরও দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের বর্বরোচিত হত্যাকাণ্ড ও নৃশংস হামলার ভিডিও সরিয়ে নেয়নি মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম। এ কারণে প্ল্যাটফর্মটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে দেশটির অনলাইন নিরাপত্তা পর্যবেক্ষক সংস্থা। বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের প্রতিবেদন অনুযায়ী, ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট জানান, টেলিগ্রাম অনলাইন নিরাপত্তা আইনের বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছে কিনা তা নিয়ে এক বছর ধরে তদন্ত চলে। এর পরিপ্রেক্ষিতে এই দেওয়ানি মামলা দায়ের করা হয়েছে। আইন লঙ্ঘনের দায়ে প্ল্যাটফর্মটিকে ৫ কোটি ৪৬ লাখ অস্ট্রেলিয়ান ডলার বা ৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।
নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ, টেলিগ্রাম তিন সপ্তাহ পর্যন্ত সন্ত্রাসবাদকে উসকে দেওয়া কনটেন্ট বা আধেয় সরিয়ে নেয়নি। এমনকি এসব ছড়ানোর সঙ্গে যুক্ত অ্যাকাউন্ট, চ্যানেল ও গ্রুপগুলোও বন্ধ করেনি তারা। ২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে বর্বরোচিত হামলা এবং ২০২২ সালে নিউইয়র্কের বাফেলোতে নৃশংস বন্দুক হামলার লাইভস্ট্রিমিংয়ের মতো পরিচিত ক্ষতিকর উপাদানগুলো শনাক্ত করতেও ব্যর্থ হয়েছে প্ল্যাটফর্মটি।
ই-সেফটি কর্তৃপক্ষ জানায়, প্ল্যাটফর্মটি থেকে সরিয়ে নেওয়ার আগে এসব ক্ষতিকর কনটেন্ট প্রায় তিন মাস ধরে সেখানে রয়ে গিয়েছিল।
নিয়ন্ত্রক সংস্থাটি আরও অভিযোগ করে, টেলিগ্রামের পরিষেবার শর্তাবলিতে প্ল্যাটফর্মের সব অংশে সন্ত্রাসবাদ সমর্থনকারী উপাদান নিষিদ্ধ করার কোনো সুস্পষ্ট নির্দেশনা ছিল না। এছাড়া অভিযোগকারীদের কখনোই তাদের অভিযোগের ফলাফল সম্পর্কে জানানো হয়নি।
জুলি ইনম্যান গ্রান্ট বলেন, ‘বিষয়টি আমাদের সবার জন্যই উদ্বেগের। আমরা অনলাইনের সবচেয়ে ক্ষতিকর উপাদান নিয়ে কথা বলছি এবং অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী এই ইকোসিস্টেমের সব সেবাকে এ ধরনের উপাদান ছড়ানোর দায় নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘কোনো প্ল্যাটফর্মই আইনের ঊর্ধ্বে নয় এবং এই পদক্ষেপ প্রমাণ করে যে অস্ট্রেলিয়ানদের রক্ষায় ই-সেফটি তাদের ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করতে পিছপা হবে না।’
যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস জানান, যেসব প্রযুক্তি প্রতিষ্ঠান সন্ত্রাসবাদ সমর্থনকারী উপাদান প্রতিরোধ, শনাক্ত ও অপসারণ করতে ব্যর্থ হয়, তাদের প্রতি অস্ট্রেলিয়ার কোনো সহনশীলতা নেই।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.