আপনি পড়ছেন

ই-২০ পেট্রোল চালুর বিরোধিতা ঘিরে ভারতে আবারও আন্দোলনের আবহ দেখা দিয়েছে। এই ইস্যুতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন অভিমুখে মিছিলের ঘোষণা দিয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। খবর হিন্দুস্তান টাইমসের

মোদির বাসভবন অভিমুখে মিছিলের ঘোষণা কেজরিওয়ালের
অরবিন্দ কেজরিওয়াল

অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, দুই লাখের বেশি মানুষের স্বাক্ষরসংবলিত একটি আবেদনপত্র নিয়ে আগামী ৪ আগস্ট মিছিল নিয়ে মোদির বাসভবনে যাবেন তারা।

গতকাল শনিবার ‘ন্যাশনাল টাউনহল এগেইনস্ট ই২০’ শীর্ষক সভায় এই কর্মসূচি ঘোষণা করেন তিনি। কেজরিওয়াল জানান, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা অনলাইন পিটিশনে এ পর্যন্ত দুই লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন। তিনি নিজে প্রিন্ট করা অনুলিপিগুলো পৌঁছে দেবেন।

কেজরিওয়াল বলেন, কয়েক দিন আগে আমি দেশের মানুষকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো একটি পেট্রিশনে স্বাক্ষর করার আহ্বান জানিয়েছিলাম। ইতোমধ্যেই দুই লাখেরও বেশি মানুষ এতে স্বাক্ষর করেছেন। আগামী ৪ আগস্ট দুপুর ১২টায় আমি ব্যক্তিগতভাবে তা প্রধানমন্ত্রী বাসভবনে পৌঁছে দিতে যাবো। আমার সঙ্গে মাত্র ১০০ জন লোক থাকবে, যারা পুলিশের লাঠি বা জেলে যেতে ভয় পায় না।

ই২০ পেট্রোলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে কেজরিওয়াল বলেন, ই২০ যদি সত্যিই নিরাপদ হতো, তবে তারা টেবিলে বসে আলোচনা করত। আমরা আমাদের প্রমাণ উপস্থাপন করতাম এবং তারাও তাদের প্রমাণ উপস্থাপন করতে পারত।

এদিকে অরবিন্দ কেজরিওয়ালের এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন দিল্লির বিজেপি সভাপতি হর্ষ মালহোত্রা। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ই২০ জ্বালানি ব্যবহারের কারণে বাস্তবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছে- এমন অন্তত ১০০টি যানবাহন তিনি প্রমাণ হিসেবে সামনে আনুন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.