আপনি পড়ছেন

বনাঞ্চলের ভয়াবহ অগ্নিকাণ্ডের ধোঁয়ায় প্রতিবেশী দেশগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কাছে ক্ষমা চেয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতো। ফিলিপাইনে অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের ৪৯তম শীর্ষ সম্মেলনে রোববার তিনি এ দুঃখ প্রকাশ করেন।

বনের আগুনে দূষণ: সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কাছে ইন্দোনেশিয়ার ক্ষমা
বনের আগুনে পানি দিয়ে নেভানোর চেষ্টা করছেন এক দমকলকর্মী

সম্মেলনে ১১ সদস্যবিশিষ্ট আসিয়ানের নেতাদের প্রাবোও সুবিয়ানতো জানান, ইন্দোনেশিয়া প্রায় চার মাস ধরে বনের এই আগুনের বিরুদ্ধে লড়াই করে আসছে। ইন্দোনেশিয়ার সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়া ধোঁয়া সাম্প্রতিক মাসগুলোতে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের জনজীবনকে মারাত্মকভাবে ব্যাহত করেছে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা অন্তরা নিউজের বরাতে জানা যায়, প্রেসিডেন্ট বলেন, ‘সিঙ্গাপুর ও মালয়েশিয়ার ওপর আগুনের এই প্রভাবের জন্য সরকার এবং ইন্দোনেশিয়ার জনগণের পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি।’ তবে এ সমস্যা সমাধানে ইন্দোনেশিয়া সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে বলেও তিনি দাবি করেন।

সম্মেলনে তিনি জানান, অগ্নিকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ইন্দোনেশিয়ার পুলিশ ১০৪টি কোম্পানির বিরুদ্ধে তদন্ত করছে। আগুনে জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’ এবং সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে ১৭টি কোম্পানির অনুমোদন বাতিল করেছি। ২৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলছে, ১১টির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এবং আরও ২৩টির বিরুদ্ধে দ্রুত অভিযোগ আনা হবে। সব মিলিয়ে পুলিশ ১০৪টি কোম্পানির বিষয়ে তদন্ত করছে।’

জাকার্তা বনের আগুন নিয়ন্ত্রণে ৭১ হাজার অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করেছিল। এ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। অগ্নিনির্বাপণ কার্যক্রম চলাকালে দুটি হেলিকপ্টারও বিধ্বস্ত হয়েছে বলে প্রেসিডেন্ট উল্লেখ করেন।

ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় রোধে কৌশল পরিবর্তনের কথা জানিয়ে প্রাবোও সুবিয়ানতো বলেন, ‘ইন্দোনেশিয়া দাবানল মোকাবিলার পদ্ধতিতে পরিবর্তন আনছে। আগুন নেভানো বা ক্ষয়ক্ষতি কমানোর চেয়ে এখন সুপরিকল্পিত প্রতিরোধ ব্যবস্থার ওপর বেশি জোর দেওয়া হচ্ছে।’ দাবানল প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার করতে তার সরকার একটি নতুন সংস্থা গঠন এবং বিশেষ কর্মসূচি চালুর প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.