গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৯ ফিলিস্তিনি নিহত
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ঐতিহাসিক নতুন পরিকল্পনা’ ঘোষণা করার পরও উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গতকাল রোববার ভোর থেকে বিভিন্ন স্থানে চালানো হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার

চিকিৎসা সূত্রের বরাতে জানা গেছে, গাজা সিটির পশ্চিমাঞ্চলের আল-সুসি টাওয়ারে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে বিমান হামলায় আবদুল্লাহ আবু তাইফ (৩৩), তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আবির আনান (২৯) এবং তাদের পাঁচ বছর বয়সী ছেলে আজ্জাম নিহত হন।
খান ইউনিস শহরের উত্তর-পশ্চিমে আল-কারারা এলাকায় একটি অ্যাপার্টমেন্টে হামলায় আল-হামস পরিবারের তিন সদস্য নিহত হন। তারা হলো- মাহমুদ আল-হামস (৩৮), তাঁর স্ত্রী ফাতিমা (৩৭) এবং তাদের কন্যাশিশু। এ হামলায় আরও তিনজন আহত হয়েছেন।
মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় কামু আবু মুআইলিক (৬৮) ও তাঁর স্ত্রী হুদা (৫৯) নিজ বাড়িতে হামলায় নিহত হন। একই এলাকায় মোটরসাইকেলে থাকা দুই ভাইও পৃথক হামলায় প্রাণ হারান।
উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে সরাসরি লক্ষ্য করে চালানো হামলায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবুতে হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হন।
গাজা সিটির পশ্চিমাঞ্চলের রেমাল এলাকায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত হন। এছাড়া গাজা সিটিতে একটি গাড়িতে হামলায় আরও চারজন নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে রোববারের হামলাতেই একদিনে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে।
গত শনিবার দেইর আল-বালাহর আল-আকসা মার্টার্স হাসপাতালের সঙ্গে সংযুক্ত ওষুধের গুদামে হামলা চালায় ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ বলেন, চিকিৎসা সরঞ্জাম ধ্বংসের মাধ্যমে ওষুধ ও রোগকেই যুদ্ধের অস্ত্রে পরিণত করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় দুটি স্থাপনা সম্পূর্ণ ধ্বংস এবং আরও দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলাস্থল থেকে আল জাজিরার প্রতিবেদক মোয়াথ আল-কাহলুত জানান, বিস্ফোরণে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। হামলার মাত্র ১৫ মিনিট আগে এলাকাটি খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। এতে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল তাঁবুগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং নতুন করে বহু মানুষ এলাকা ছাড়তে বাধ্য হন।
আল জাজিরার প্রতিবেদকদের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো নিম্ন উচ্চতায় উড়ে গাজার বিভিন্ন স্থানে একাধিক হামলা চালিয়েছে। অধিকাংশ হামলার লক্ষ্য ছিল আবাসিক ভবন, অ্যাপার্টমেন্ট এবং বেসামরিক মানুষের সমাবেশস্থল। ইসরায়েলের দাবি, এসব স্থানে হামাস বা অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা অবস্থান করছিলেন, তাই সেগুলো বৈধ সামরিক লক্ষ্যবস্তু।
গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক নূর খালেদ বলেন, লক্ষ্যবস্তু এলাকাগুলোর বাসিন্দাদের কোনো ধরনের পূর্ব সতর্কতা বা সরিয়ে নেওয়ার নির্দেশ ছাড়াই হামলা চালানো হয়েছে। তার ভাষ্য, গত রাতটি ফিলিস্তিনিদের জন্য ছিল অত্যন্ত ভয়াবহ। গাজার প্রায় সব অংশেই একাধিক বিমান হামলা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.