সুদানে আদালতে ড্রোন হামলা, প্রাণ গেল ৩৫ জনের
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরে আদালতে সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। দেশটির মানবাধিকারভিত্তিক সংগঠন ইমার্জেন্সি লইয়ার্স এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার

ইমার্জেন্সি লইয়ার্সের দাবি, গতকাল রোববার স্থানীয় সময় দুপুর ১টার দিকে উত্তর দারফুর অঙ্গরাজ্যের গারা আল-জাওয়াইয়া গ্রামের একটি ঐতিহ্যবাহী আদালতে হামলা চালানো হয়। ওই আদালতে স্থানীয় বিরোধ ও বিভিন্ন মামলার শুনানিতে অংশ নিতে বহু বেসামরিক মানুষ জড়ো হয়েছিলেন।
গারা আল-জাওয়াইয়া গ্রামটি বর্তমানে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) নিয়ন্ত্রণে রয়েছে। ইমার্জেন্সি লইয়ার্স জানায়, স্থানীয় ও গোত্রীয় বিরোধ নিষ্পত্তির জন্য ব্যবহৃত আদালত ভবনটিও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, স্থানীয় সম্প্রদায়ের নেতাদের উপস্থিতিতে একটি গাছের নিচে আদালতের কার্যক্রম চলছিল। হামলায় নিহতদের মধ্যে চারজন গোত্রপ্রধান এবং আরএসএফের দুজন কমান্ডারও রয়েছেন।
গারা আল-জাওয়াইয়া এলাকা উত্তর দারফুরের কাবকাবিয়া শহরের কাছে অবস্থিত। এটি এল-ফাশের শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে। গত বছরের অক্টোবর মাসে রক্তক্ষয়ী অভিযানের মাধ্যমে আরএসএফ এল-ফাশের দখল করে নেয়। এর আগে শহরটি ছিল দারফুরে সুদানি সেনাবাহিনীর শেষ প্রধান ঘাঁটি।
জাতিসংঘের তদন্তকারীরা জানিয়েছেন, এল-ফাশের অবরোধ ও দখলকে কেন্দ্র করে আরএসএফের সহিংসতায় ‘গণহত্যার স্পষ্ট লক্ষণ’ পাওয়া গেছে।
শহরটি দখলের পর আরএসএফ দারফুরের বিস্তীর্ণ অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ আরও সুসংহত করে। উল্লেখ্য, আরএসএফের উৎপত্তি সরকার-সমর্থিত কুখ্যাত জানজাউইদ মিলিশিয়া থেকে, যাদের বিরুদ্ধে ২০০০-এর দশকের শুরুতে দারফুরে ভয়াবহ নৃশংসতার অভিযোগ রয়েছে।
২০২৩ সালের এপ্রিল থেকে আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগালো এবং তাঁর সাবেক মিত্র, সুদানি সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বাধীন বাহিনীর মধ্যে শুরু হওয়া গৃহযুদ্ধে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন।
সাম্প্রতিক সময়ে সংঘাতের উভয় পক্ষই ড্রোন হামলার ওপর ক্রমবর্ধমানভাবে নির্ভরশীল হয়ে উঠেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসেই ড্রোন হামলায় এক হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এই সংঘাতে কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.