আপনি পড়ছেন

সরকারের কাজে কোনো ধরনের গাফিলতি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রিজভী: গাফিলতি করলে আমলা-রাজনৈতিক ব্যক্তি কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী
রুহুল কবির রিজভী

তিনি বলেন, আমলাতন্ত্রের কর্মকর্তা হোক কিংবা রাজনৈতিক ব্যক্তি—দায়িত্ব পালনে অবহেলা করলে কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী শক্ত হাতে গাফিলতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন।

শনিবার (৮ আগস্ট) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে রোটারিয়ান এম নাজমুল হাসান সম্পাদিত ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়ন যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন ও ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের গত পাঁচ মাসের কার্যক্রম তুলে ধরে রিজভী বলেন, নির্বাচিত সরকারকে নিয়ে নানা ধরনের কথা বলা হচ্ছে। তবে এই পাঁচ মাসে সরকার কী কী কাজ করেছে, তার বিভিন্ন তথ্য, পরিসংখ্যান ও ঘটনাবলি বইটিতে তুলে ধরা হয়েছে। এসব তথ্য সুসংগঠিতভাবে উপস্থাপন করা হলে বইটি ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খননসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সামনে হেলথ কার্ড চালুরও পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী যেসব পদক্ষেপ নিয়েছেন, সেগুলোরও চিত্র বইটিতে তুলে ধরা হয়েছে।

রিজভী বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় আসার পর সেগুলো বাস্তবায়নে কাজ করছেন। প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হচ্ছে কি না, তা সরেজমিনে দেখতে তিনি দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। দিন-রাত পরিশ্রম করে তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজে দায়িত্ব পালনে কোনো গাফিলতি করছেন না। বরং সরকারের কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমলা বা রাজনৈতিক ব্যক্তি—পরিচয় যা-ই হোক, কাজে গাফিলতি হলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি যারা ভালো কাজ করছেন, তাদের উৎসাহিতও করছেন প্রধানমন্ত্রী।

সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে রিজভী বলেন, একটি মহল সরকারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে এবং সরকারের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তাদের এসব প্রচেষ্টা মোকাবিলায় সরকারের গত পাঁচ মাসের কাজের তথ্য ও পরিসংখ্যানভিত্তিক দলিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড ও জনগণের প্রতি তার অঙ্গীকারের তথ্য-উপাত্ত একটি গ্রন্থে সংকলিত হলে মানুষ সরকারের প্রকৃত কার্যক্রম সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবে। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে যারা বিভ্রান্তি ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তাদের প্রচেষ্টাও জনগণের কাছে স্পষ্ট হয়ে উঠবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.