হরমুজ নিয়ে ইরানের শর্তে অনিশ্চয়তা, বাড়ছে তেলের দাম
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে ইরানের নতুন শর্ত ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে। গুরুত্বপূর্ণ এই নৌপথ আবার চালু করতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বড় ধরনের ছাড় লাগবে। তা না হলে প্রণালী খুলবে না, তেহরানের এমন অবস্থান বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ বাড়িয়েছে। খবর আল জাজিরার

আন্তর্জাতিক বাজারে তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম সোমবার (১০ আগস্ট) ১ শতাংশের বেশি বেড়েছে। যুদ্ধের কারণে বিপর্যস্ত জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফেরার প্রত্যাশা এরই মধ্যে কমে গেছে। তার ওপর হরমুজ প্রণালী নিয়ে ইরানের কঠোর অবস্থান বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
গ্রিনিচ মান সময় সোমবার রাত ২টা ৩০ মিনিটে আগামী অক্টোবরে সরবরাহের জন্য ব্রেন্ট ফিউচার প্রতি ব্যারেল ৮৩ দশমিক ৭৭ ডলারে লেনদেন হচ্ছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় এই দাম প্রায় ১৬ শতাংশ বেশি।
অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার আল জাজিরাকে বলেন, কোনো সুনির্দিষ্ট অগ্রগতি না হওয়া এবং সম্ভাব্য চুক্তির বাস্তবায়ন নিয়ে নানা প্রশ্ন থাকায় তেলের দামে এখনো ঝুঁকি রয়েছে। প্রতিদিন কোনো অগ্রগতি ছাড়াই পার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরা আরও সতর্ক হয়ে উঠছেন।
রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে ইরান ও ওমান একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। তবে যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না করা পর্যন্ত প্রণালীটি খুলবে না। এসব শর্তের মধ্যে রয়েছে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করা এবং যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়া।
যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালীর মধ্য দিয়ে পরিবহন করা হতো। কিন্তু গত ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরু হওয়ার পর থেকে এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল কার্যত ভেঙে পড়েছে। এর ফলে রেকর্ড করা ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সরবরাহ-বিঘ্নের সৃষ্টি হয়েছে।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, ৪, ৫ ও ৬ আগস্ট প্রতিদিন মাত্র ৮ থেকে ১৫টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। যুদ্ধ শুরুর আগে যেখানে প্রতিদিন প্রায় ১৩০টি জাহাজ এই জলপথ দিয়ে চলাচল করত, তার তুলনায় বর্তমান সংখ্যা অত্যন্ত কম।
আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী নৌযান চলাচলের স্বাধীনতা একটি মৌলিক নীতি হলেও, ইরান বারবার হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের অধিকার দাবি করে আসছে। অনুমোদনহীন পথে প্রণালী অতিক্রমের চেষ্টা করা বাণিজ্যিক জাহাজে হামলার হুমকিও দিয়েছে তেহরান।
গত শনিবার সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলে নিন্দা জানিয়েছে। দেশটির দাবি, আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির মালিকানাধীন একটি জাহাজে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে অন্তত ৬৪টি সহিংস ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। বেশির ভাগ ঘটনার জন্য ইরানকে দায়ী করা হয়েছে।
এদিকে জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিলেও সোমবার সকালে এশিয়ার শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে। জাপান, দক্ষিণ কোরিয়া ও হংকংয়ের প্রধান সূচকগুলো উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
জাপানের নিক্কেই ২২৫ সূচক ২ দশমিক ১ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক শূন্য দশমিক ৭ শতাংশ বেড়েছে। হংকংয়ের হ্যাং সেং সূচকও শূন্য দশমিক ৬ শতাংশ ঊর্ধ্বমুখী ছিল।
কেসিএম ট্রেডের বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে কার্যকর কোনো চুক্তিতে কত দ্রুত পৌঁছানো সম্ভব, তা নিয়ে বাজারে যথেষ্ট সংশয় রয়েছে। শেষ পর্যন্ত কোনো চুক্তি ঘোষণা হলেও ইতিহাস বলছে, এ ধরনের সমঝোতা খুবই ভঙ্গুর হতে পারে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.