স্কটিশ এফএ: ইনফান্তিনোর ওপর আর আস্থা নেই
- Details
- by খেলাধুলা ডেস্ক
আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফএ)। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বর্তমান নেতৃত্বের ওপর আস্থা হারানোর কারণে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার সংস্থাটির প্রধান নির্বাহী ইয়ান ম্যাক্সওয়েল এ কথা জানান।

বেলজিয়ামের সেবাস্তিয়ান পোকোগনোলিকে স্কটল্যান্ড জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার সময় ম্যাক্সওয়েল এ তথ্য তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ইনফান্তিনোর বিতর্কিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাব বাতিল হওয়ার পর ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ও এর ৫৫টি সদস্য দেশের অবস্থানের সঙ্গেই একাত্মতা প্রকাশ করেছে স্কটিশ এফএ।
ম্যাক্সওয়েল বলেন, ‘উয়েফার বিবৃতিতে ফিফা নেতৃত্বের ওপর অনাস্থার কথা বলা হয়েছে এবং স্কটিশ এফএ সেই সিদ্ধান্তের সঙ্গে পুরোপুরি একমত।’ তিনি আরও বলেন, ‘২০২৭ সালের শুরুতে অনুষ্ঠেয় নির্বাচনে স্কটিশ এফএ জিয়ান্নি ইনফান্তিনোকে ভোট দেবে না।’
উয়েফা সদস্যদের বৈঠকের পর বিষয়টি পরিষ্কার করা হয়েছে জানিয়ে ম্যাক্সওয়েল বলেন, ‘একটি কণ্ঠস্বরের চেয়ে ৫৫টি দেশের ঐক্যবদ্ধ অবস্থান অনেক বেশি শক্তিশালী।’ একই সঙ্গে স্কটিশ এফএর সভাপতি মাইক মুলরানে ফিফার অর্থ কমিটির চেয়ারম্যান পদে থাকার কারণে সংস্থাটি ইনফান্তিনোর সমালোচনা করতে দ্বিধাগ্রস্ত ছিল—এমন দাবিও তিনি নাকচ করে দেন।
ফিফার প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক অধিকার ও ইভেন্ট কার্যক্রম পরিচালনার জন্য ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে একটি সহযোগী প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা বাতিল করার পর ইনফান্তিনোর ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ে। বিতর্কিত এই প্রস্তাবে প্রায় ২০ শতাংশ পর্যন্ত অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে ৪২০ কোটি মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।
ব্যাপক বিরোধিতার মুখে পরবর্তীতে ফিফা এই পরিকল্পনা প্রত্যাহার করে নেয়। গত সপ্তাহে উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং কনকাকাফ এক যৌথ খোলা চিঠিতে ফিফা নেতৃত্বের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে বিশ্বাস ভঙ্গের অভিযোগ তোলে এবং ঘটনাটি তদন্তে নিরপেক্ষ তৃতীয় পক্ষ নিয়োগের দাবি জানায়।
এদিকে খেলাধুলায় জবাবদিহি নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা ‘ফেয়ারস্কয়ার’ ইনফান্তিনোকে পরবর্তী মেয়াদের জন্য অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি তিন মেয়াদের বেশি সভাপতি থাকতে পারেন না। ২০১৬ সালে সেপ ব্ল্যাটারের পদত্যাগের পর দায়িত্ব নেওয়া ইনফান্তিনো পরবর্তীতে ২০১৯ ও ২০২৩ সালে পুনর্নির্বাচিত হন। ফিফা ২০১৬ থেকে ২০১৯ সময়কালকে পূর্ণাঙ্গ মেয়াদ না ধরলেও, ফেয়ারস্কয়ারের মতে ২০৩১ সাল পর্যন্ত দায়িত্বে থাকা ফিফার মেয়াদের বিধিমালার স্পষ্ট লঙ্ঘন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.