চীন: এআই মডেল বেছে নেওয়ার স্বাধীনতা সবার রয়েছে
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মডেল ও আন্তর্জাতিক অংশীদার স্বাধীনভাবে বেছে নেওয়ার অধিকার প্রতিটি দেশের রয়েছে বলে মন্তব্য করেছে চীন। একই সঙ্গে এই উদীয়মান প্রযুক্তি খাতে যেকোনো ধরনের বিভাজন বা ‘জোটবদ্ধ সংঘাত’ তৈরির প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে দেশটি। বুধবার বেইজিংয়ে এক নিয়মিত ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই অবস্থান তুলে ধরে।

যুক্তরাষ্ট্রের ‘এআই অপরচুনিটি স্টেটমেন্ট’-এ স্বাক্ষরকারী দেশগুলোকে ওয়াশিংটনের স্বার্থবিরোধী কোনো উদ্যোগে যুক্ত না হতে সতর্কবার্তা পাঠিয়ে চিঠি দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রশাসন—এমন খবরের প্রতিক্রিয়ায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা হলো সমগ্র মানবজাতির সম্মিলিত প্রজ্ঞা ও একটি মূল্যবান সম্পদ। এআই নিয়ে আন্তর্জাতিক অংশীদারত্ব একটি সার্বজনীন প্রত্যাশা এবং প্রতিটি দেশের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা থাকা উচিত।
সংবাদ সম্মেলনে লিন জিয়ান বলেন, ‘সব দেশেরই নিজস্ব জাতীয় পরিস্থিতি ও উন্নয়নের চাহিদা অনুযায়ী কার সঙ্গে অংশীদারত্ব করবে, তা স্বাধীনভাবে নির্ধারণ করার অধিকার রয়েছে।’
তিনি আরও বলেন, ‘এআই খাতে দেশগুলোকে জোরপূর্বক কোনো একটি পক্ষ বেছে নিতে বাধ্য করা কিংবা জোটবদ্ধ সংঘাত সৃষ্টি করার পদক্ষেপের তীব্র বিরোধিতা করে চীন।’
সব পক্ষকে একতরফা আধিপত্যবাদী মানসিকতা পরিহার করে সহযোগিতার পথে আসার আহ্বান জানান এই মুখপাত্র। লিন জিয়ান বলেন, ‘আমরা আশা করি সব পক্ষই শূন্য-সমষ্টির মানসিকতা পরিহার করবে, সংহতি বজায় রাখবে, সব দেশের ডিজিটাল সার্বভৌমত্বকে সম্মান জানাবে এবং বৈশ্বিক এআই পরিচালনার জন্য একটি ন্যায়সঙ্গত ব্যবস্থা গড়ে তুলবে।’
গত মাসে সাংহাইয়ে ২৯টি দেশের অংশগ্রহণে বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থা (ওয়াইকো) প্রতিষ্ঠার একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, এই আন্তর্জাতিক আন্তঃসরকারি সংস্থার সদর দপ্তর সাংহাইয়ে স্থাপন করা হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.