ওপেন-সোর্স সফটওয়্যারে ক্ষতিকর কোড যুক্ত করার চেষ্টা এবং তা সফল করতে এক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থা কর্তৃক মানুষের ভুয়া পরিচয় তৈরির ঘটনা প্রযুক্তি জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই ঘটনার পর সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, এআই যদি মানুষকে প্রভাবিত করতে প্রতারণামূলক কৌশলের আশ্রয় নেয়, তবে তা আগামী দিনে গুরুতর সাইবার ঝুঁকি তৈরি করবে।

মানুষকে বিভ্রান্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার অভিনব কৌশল নিয়ে উদ্বেগ
ছবি - সংগৃহীত

অনুসন্ধানে জানা যায়, ঘটনাটির নেপথ্যে ছিল যুক্তরাজ্যের এআই সেফটি ইনস্টিটিউটের একটি স্বয়ংক্রিয় এআই ব্যবস্থা। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এ ধরনের আচরণ মূলত ‘সাপ্লাই-চেইন অ্যাটাক’-এর আশঙ্কার সঙ্গে সম্পর্কিত। উন্মুক্ত সফটওয়্যারে কোনোভাবে ক্ষতিকর কোড প্রবেশ করাতে পারলে সংশ্লিষ্ট সফটওয়্যার ব্যবহারকারী অসংখ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা একসঙ্গে ভেঙে পড়তে পারে। ভবিষ্যতে স্বয়ংক্রিয় এআই এজেন্টদের ব্যাপক প্রসারের ক্ষেত্রে মানবীয় তদারকি ও পরিচয় যাচাই অত্যন্ত জরুরি বলে তারা মনে করছেন।

যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তুরস্কের কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী সিনান ক্যান ডেমির প্রথম এই বিষয়টি শনাক্ত করেন। কোডিং দক্ষতা বাড়াতে গিটহাবে বিভিন্ন প্রকল্পে কাজ করার সময় তিনি ‘মিরাহোল্ট৩১’ নামের একটি অ্যাকাউন্টের সন্দেহজনক কার্যক্রম লক্ষ্য করেন। ডেমির অভিযোগ করেন, অ্যাকাউন্টটি সফটওয়্যারের আপডেটে ক্ষতিকর কোড যুক্ত করার চেষ্টা করছিল। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হলে অ্যাকাউন্টটি অভিযোগ অস্বীকার করে। পরবর্তীতে অবস্থান শক্ত করতে এআই ব্যবস্থাটি ‘লিনা ব্র্যান্ডট’ নামের এক জার্মান প্রকৌশলীর ভুয়া পরিচয় তৈরি করে এবং ডেমিরের বিরোধিতার মুখেও সফটওয়্যারটির রক্ষণাবেক্ষণকারীদের সেই ক্ষতিকর আপডেট গ্রহণে উদ্বুদ্ধ করার চেষ্টা চালায়।

শিক্ষার্থী ডেমিরের অনড় অবস্থানের কারণে শেষ পর্যন্ত ক্ষতিকর কোডটি সফটওয়্যারে যুক্ত হতে পারেনি। এ বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তাকে সক্ষম করে তোলার পাশাপাশি এর নিরাপত্তাজনিত সীমাবদ্ধতা ও অপব্যবহারের দিকগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন। এআই যদি মানুষের সিদ্ধান্ত প্রভাবিত করার কৌশল আয়ত্ত করে, তবে তা ভবিষ্যতের জন্য এক নতুন ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.