পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জমি দখলের নির্দেশ ইসরায়েলের
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
অধিকৃত পশ্চিম তীরে একটি সামরিক ঘাঁটি সম্প্রসারণের লক্ষ্যে ফিলিস্তিনিদের ব্যক্তিগত জমি দখলের নির্দেশ জারি করেছে ইসরায়েল। রোববার ফিলিস্তিনি সরকারি সংস্থা দ্য ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্স কমিশন এই তথ্য প্রকাশ করে। নির্দেশনা অনুযায়ী পশ্চিম তীরের মধ্যাঞ্চলের প্রায় সাড়ে ৩৭ দুনাম (৯ দশমিক ৩ একর) জমি দখলে নেবে ইসরায়েলি বাহিনী।

কমিশন জানায়, পশ্চিম তীরের বেইতুনিয়া শহরের চিহ্নিত জমিটি অবৈধ ইসরায়েলি বসতি বেইত হোরন এবং ৪৪৩ নম্বর সড়কের সংলগ্ন এলাকায় অবস্থিত। সামরিক মানচিত্রে দেখা গেছে, আদেশের আওতাভুক্ত ভূখণ্ড ও সড়কগুলো বিদ্যমান সামরিক ঘাঁটির সঙ্গে যুক্ত হয়ে একটি অখণ্ড এলাকা তৈরি করবে।
জারি করা ওই আদেশের মাধ্যমে স্বাক্ষরের দিন থেকে পরবর্তী ৬০ দিনের জন্য ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে উল্লিখিত জমির পূর্ণ দখল ও ব্যবহারের ক্ষমতা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি জমির মালিকেরা এলাকাটি মাঠপর্যায়ে পরিদর্শনের পর আপত্তি জানাতে মাত্র সাত দিন সময় পাবেন। একই সঙ্গে তারা ব্যবহারের জন্য ভাড়া বা ক্ষতিপূরণ দাবি করার সুযোগ পাবেন বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়।
ফিলিস্তিনি সংস্থাটি আরও জানায়, এ ধরনের দখল আদেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জমির মালিকানা পরিবর্তন না হলেও ফিলিস্তিনিদের নিজস্ব সম্পত্তির ব্যবহার ও অধিকার থেকে বঞ্চিত করা হয়। এর মাধ্যমে জমিটি সরাসরি ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়। মূলত ইসরায়েলি বসতিগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং আশপাশের এলাকা সুরক্ষার লক্ষ্যেই সামরিক অবকাঠামোর এই সম্প্রসারণ করা হচ্ছে।
এর আগে জুলাই মাসে অধিকৃত পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনিদের প্রায় ৮৩১ দুনাম জমি নিশানা করে মোট ৩১টি দখল আদেশ জারি করেছিল ইসরায়েল। এর মধ্যে রামাল্লা ও আল-বিরেহ অঞ্চলের প্রায় ১১৫ দুনাম জমিও অন্তর্ভুক্ত ছিল।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.