যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইউরোপমুখী কানাডা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য নিয়ে চরম উত্তেজনার মধ্যে ইউরোপের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করতে তৎপরতা শুরু করেছে কানাডা। এর অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীদের এক অনানুষ্ঠানিক সম্মেলনে যোগ দিতে চলতি সপ্তাহে আয়ারল্যান্ড সফরে যাচ্ছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা সোমবার এই সফরের তথ্য নিশ্চিত করেছে।

আয়ারল্যান্ডের উইকলোতে ১ ও ২ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এই বিশেষ সম্মেলনটি ‘জিমনিক’ নামে পরিচিত। আইরিশ পররাষ্ট্রমন্ত্রী হেলেন ম্যাকএন্টি এবং ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছেন। অনিতা আনন্দই প্রথম কোনো কানাডীয় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইইউর এই নীতিনির্ধারণী ফোরামে অংশ নিচ্ছেন।
সম্মেলনে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য পরিস্থিতিসহ সমসাময়িক ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এতে কানাডার পক্ষ থেকে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা, জ্বালানি নিরাপত্তা এবং যুদ্ধপরবর্তী পুনর্গঠনে অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করবেন অনিতা আনন্দ। এ ছাড়া আগামী ২৯ ও ৩০ অক্টোবর কানাডায় অনুষ্ঠেয় কানাডা-ইইউ শীর্ষ সম্মেলনের আগে ভবিষ্যৎ কৌশলগত অংশীদারত্ব, অর্থনৈতিক নিরাপত্তা, বাণিজ্যের বহুমুখীকরণ ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করাই এই সফরের অন্যতম লক্ষ্য।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেন, ‘আমরা ইউরোপের সঙ্গে আরও সমন্বিত অংশীদারত্ব গড়ে তুলছি—যা বৃহত্তর উচ্চাকাঙ্ক্ষা, প্রভাব ও সুযোগের ওপর ভিত্তি করে তৈরি।’
তিনি আরও বলেন, ‘অর্থনৈতিক নিরাপত্তা ও যৌথ প্রতিরক্ষা থেকে শুরু করে ইউক্রেনের প্রতি দৃঢ় সমর্থন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে আমাদের কৌশলগত স্বার্থ যখন অভিন্ন হয়ে উঠেছে, ঠিক তখনই এই সম্মেলনে কানাডার সুযোগ তৈরি হলো।’
ওয়াশিংটন ও অটোয়ার মধ্যকার সম্পর্কে টানাপোড়েন চলার মধ্যেই ইউরোপের সঙ্গে এই ঘনিষ্ঠতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলো। চলতি মাসের শুরুর দিকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর ট্রাম্প প্রশাসন কানাডীয় পণ্যে নতুন করে শুল্ক আরোপ করে। এর জেরে প্রধানমন্ত্রী মার্ক কার্নির সরকারও মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসায়, যা উভয় দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা মারাত্মকভাবে বাড়িয়ে তুলেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.