আপনি পড়ছেন

অধিকৃত পূর্ব জেরুজালেমে ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীর ওপর নিজেদের শিক্ষাক্রম চাপিয়ে দিচ্ছে ইসরায়েল। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এই পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে শহরটিতে বসবাসরত নতুন প্রজন্মের ফিলিস্তিনিদের জাতীয় ও সাংস্কৃতিক পরিচয় মুছে ফেলার লক্ষ্য নেওয়া হয়েছে। সোমবার ফিলিস্তিনের এক কর্মকর্তা এই আশঙ্কার কথা প্রকাশ করেন।

৪৫ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর ওপর নিজস্ব পাঠ্যক্রম চাপাচ্ছে ইসরায়েল
প্ল্যাকার্ড হাতে ফিলিস্তিনি শিক্ষার্থীরা

জেরুজালেম গভর্নরেটের মুখপাত্র মারুফ আল-রিফাই জানান, পূর্ব জেরুজালেমে ইসরায়েলি পৌরসভা পরিচালিত স্কুলগুলোতে মঙ্গলবার থেকে শুরু হওয়া প্রথম ও সপ্তম শ্রেণিসহ সব নতুন শ্রেণিতে ইসরায়েলি পাঠ্যক্রম বাধ্যতামূলক করা হবে। এই সিদ্ধান্তকে ১৯৬৭ সালের পর থেকে সবচেয়ে বিপজ্জনক ও নজিরবিহীন পদক্ষেপ হিসেবে অভিহিত করেন তিনি।

মারুফ আল-রিফাই বলেন, ‘জেরুজালেমে ফিলিস্তিনি শিক্ষাব্যবস্থাকে লক্ষ্য করে এটি একটি পরিকল্পিত নীতি, যার মূল উদ্দেশ্য ফিলিস্তিনি পাঠ্যক্রমের পরিবর্তে ইসরায়েলি বয়ান প্রতিষ্ঠা করা।’

ইসরায়েলি সংবাদপত্র হারেৎজের পরিসংখ্যান উল্লেখ করে তিনি জানান, নতুন শিক্ষাবর্ষে ১০৫টি পৌর স্কুলে ৩৯ হাজার ৩৬৩ জন এবং ‘স্বীকৃত কিন্তু অনানুষ্ঠানিক’ তালিকায় থাকা প্রতিষ্ঠানে ৫ হাজার ৮৫ জন ফিলিস্তিনি শিক্ষার্থী ইসরায়েলি পাঠ্যক্রম অনুযায়ী পড়াশোনা করবে। এই সংখ্যা পূর্ব জেরুজালেমের প্রায় ১ লাখ ২০ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রায় ৩৮ শতাংশ।

পরিসংখ্যান অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি পাঠ্যক্রমে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীর সংখ্যা দ্রুত বেড়েছে। ২০২০-২১ শিক্ষাবর্ষে এই সংখ্যা ছিল ১০ হাজার ৩৪৭ জন, যা ২০২৪-২৫ সালে বেড়ে দাঁড়ায় ১৯ হাজার ৪০২ জনে এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষে তা পৌঁছেছে ২৭ হাজার ৪১ জনে। ফিলিস্তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর ইসরায়েলের দীর্ঘদিনের চাপ এবং পাঠ্যক্রম পরিবর্তনের শর্তে তহবিল বরাদ্দের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য নিয়োজিত জাতিসংঘের সংস্থা উনরোয়ার (ইউএনআরডব্লিউএ) শুয়াফাত ও কফর আকাব শরণার্থী শিবিরের দুটি শিক্ষাকেন্দ্র ইসরায়েলের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টিও তুলে ধরেন আল-রিফাই। সেখানে ইসরায়েলি কর্তৃপক্ষ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়সহ কিন্ডারগার্টেন চালুর পরিকল্পনা করছে।

দখলকৃত অঞ্চলের মানুষের ওপর এমন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন বলে মন্তব্য করেন এই কর্মকর্তা। তিনি জানান, চতুর্থ জেনেভা কনভেনশন অনুযায়ী দখলদার শক্তি বেসামরিক মানুষের নিরাপত্তা ও শিক্ষাব্যবস্থা স্বাভাবিক রাখতে বাধ্য। কিন্তু ইসরায়েল পাঠ্যবই থেকে নাকবা, ফিলিস্তিনি বন্দীদের অবস্থা ও জেরুজালেমের ইতিহাস সংক্রান্ত বিষয়গুলো বাদ দিচ্ছে। এ পরিস্থিতিতে ফিলিস্তিনিদের শিক্ষার অধিকার রক্ষায় ইউনেস্কোসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.