আপনি পড়ছেন

অধিকৃত পশ্চিম তীরে একটি খ্রিস্টান পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে রামাল্লার কাছে দখলদারদের ক্রমাগত হামলার মুখে আরেকটি খ্রিস্টান পরিবারকে তাদের বসতবাড়ি ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে। ফিলিস্তিনের প্রেসিডেন্সিয়াল হায়ার কমিটি ফর চার্চ অ্যাফেয়ার্স মঙ্গলবার এই ধ্বংসযজ্ঞ ও উচ্ছেদের তীব্র নিন্দা জানিয়েছে।

পশ্চিম তীরে খ্রিস্টানদের বাড়ি গুঁড়িয়ে দিলো ইসরায়েল
পশ্চিম তীরে বাড়ি ধ্বংসের কাজে ব্যবহৃত ইসরায়েলি সামরিক সরঞ্জাম

সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, রামাল্লার উত্তরাঞ্চলীয় বিরজিতের আল-সাকি এলাকায় খ্রিস্টান আবেদ পরিবারের একটি বাড়ি ধ্বংস এবং তাদের কৃষিজমি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। পৃথক আরেকটি ঘটনায় রামাল্লার পূর্বাঞ্চলীয় তাইবেহ শহরে অবৈধ ইসরায়েলি দখলদারদের ক্রমাগত হুমকি ও হামলার মুখে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে বশির নাঈম কুনা নামের এক ব্যক্তির পরিবার।

বেদুইন অধিকার রক্ষা বিষয়ক সংস্থা ‘আল-বায়দার অর্গানাইজেশন’ জানায়, দীর্ঘ সাত বছর ধরে প্রায় তিন লাখ মার্কিন ডলার ব্যয়ে বাড়িটি নির্মাণ ও সাজসজ্জা শেষ করে মাত্র এক সপ্তাহ আগে পরিবারটি সেখানে উঠেছিল। পৌরসভার সব ধরনের প্রয়োজনীয় অনুমোদন থাকা সত্ত্বেও তাদের উচ্ছেদ করা হয়।

চার্চ বিষয়ক কমিটি এই বাড়ি ধ্বংস, জমি নষ্ট ও জোরপূর্বক বাস্তুচ্যুতিকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। সংস্থাটি জানায়, ফিলিস্তিনি ভূমি দখল এবং জোরপূর্বক অবৈধ বসতি সম্প্রসারণের অংশ হিসেবেই এসব অভিযান চালানো হচ্ছে। ফিলিস্তিনি খ্রিস্টানদের বাড়িঘর ও ভূমিতে আঘাত মূলত পুরো ফিলিস্তিনের অস্তিত্বের ওপর আঘাতের শামিল। কারণ খ্রিস্টান সম্প্রদায় ফিলিস্তিনের ইতিহাস ও পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।

ফিলিস্তিনের একমাত্র সম্পূর্ণ খ্রিস্টান অধ্যুষিত শহর তাইবেহ। কমিটির দেওয়া তথ্যানুযায়ী, ২০২৩ সাল থেকে ক্রমবর্ধমান ইসরায়েলি হামলার কারণে বহু পরিবার ফিলিস্তিন ত্যাগ করতে বাধ্য হওয়ায় তাইবেহ শহরের জনসংখ্যা ক্রমশ কমছে। পূর্ব জেরুজালেম, জর্ডান উপত্যকা, নাবলুস, বেথলেহেম ও রামাল্লাসহ পুরো পশ্চিম তীরজুড়ে এ ধরনের ভূমি দখল ও উচ্ছেদ অব্যাহত রয়েছে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে কমিটি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.