আপনি পড়ছেন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চালানো ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণ পরিশোধে জার্মানির প্রতি আবারও জোর দাবি জানিয়েছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারোল নাওরোকি। একই সঙ্গে এ বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে বার্লিন প্রশাসন ও পোল্যান্ড সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

জার্মানির কাছে ক্ষতিপূরণ দাবি পুনর্ব্যক্ত করলেন পোল্যান্ডের প্রেসিডেন্ট
পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারোল নাওরোকি

পোল্যান্ডে জার্মানির আক্রমণের ৮৭তম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় নাওরোকি এ দাবি তোলেন। তিনি বলেন, পোল্যান্ডে যে মাত্রায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল, জার্মানি এখনও সেটির সঠিক মূল্যায়ন করেনি। ক্ষতিপূরণ সংক্রান্ত বিরোধের স্থায়ী নিষ্পত্তিতে তিনি সরাসরি জার্মান চ্যান্সেলর ও দেশটির জনগণের কাছে আহ্বান জানান।

পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাওরোকি বলেন, ‘আমাদের কেবল সুন্দর কথা নয়, বাস্তব পদক্ষেপ দরকার।’ জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের প্রচেষ্টাকে সমর্থন করতে তিনি প্রধানমন্ত্রীর প্রতি তাগিদ দেন।

কনজারভেটিভ মতাদর্শী ইতিহাসবিদ ও পোল্যান্ডের ইনস্টিটিউট অব ন্যাশনাল রিমেম্বারেন্সের সাবেক প্রধান নাওরোকি তার দায়িত্বকালের শুরু থেকেই ঐতিহাসিক স্মৃতি এবং জার্মানির কাছে ক্ষতিপূরণের দাবিকে অন্যতম প্রধান ইস্যু হিসেবে তুলে ধরছেন। তিনি জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস জার্মানি, ইউরোপের অন্যান্য দেশ এমনকি যুক্তরাষ্ট্রের কাছেও সঠিকভাবে স্পষ্ট নয়। একই সঙ্গে তিনি বর্তমান পোলিশ সরকারের বিরুদ্ধে এ বিষয়ে উদাসীন থাকার অভিযোগ আনেন।

যুদ্ধকালীন এই বিরোধকে বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্কের সঙ্গে যুক্ত করে প্রেসিডেন্ট উল্লেখ করেন, বার্লিনের সঙ্গে একটি টেকসই অংশীদারত্ব গড়ে তুলতে হলে সত্য ও ঐতিহাসিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা জরুরি। ইউক্রেন যুদ্ধের আগের দশকগুলোতে মস্কোর সঙ্গে বার্লিনের অর্থনৈতিক সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পোল্যান্ডসহ মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোর সতর্কতা উপেক্ষা করে জার্মানির সাবেক সরকারগুলো রাশিয়ায় বিপুল বিনিয়োগ করেছিল।

১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর গদানস্কের ওয়েস্টারপ্লাতে পোলিশ সামরিক ঘাঁটিতে জার্মান যুদ্ধজাহাজ আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। মঙ্গলবার সেই ওয়েস্টারপ্লাতেই স্মরণানুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

পোল্যান্ডের রাজনীতিতে জার্মান ক্ষতিপূরণের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল ও বিতর্কিত। ২০২২ সালে দেশটির তৎকালীন সরকার একটি প্রতিবেদনে জানায়, জার্মান আগ্রাসনের ফলে পোল্যান্ডের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৬ লাখ ২২ হাজার কোটি জ্লটি (তৎকালীন হিসাবে প্রায় ১ লাখ ৫০ হাজার কোটি ডলার)। এরপর আনুষ্ঠানিকভাবে বার্লিনকে কূটনৈতিক চিঠি পাঠিয়ে ক্ষতিপূরণ চাওয়া হয়েছিল।

তবে জার্মানি বরাবরের মতোই দাবি করে আসছে, ক্ষতিপূরণ সংক্রান্ত আইনি বিষয়ের নিষ্পত্তি বহু আগেই শেষ হয়ে গেছে। বর্তমান প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের প্রশাসন আগের সরকারের চেয়ে কিছুটা নমনীয় দৃষ্টিভঙ্গি গ্রহণ করলেও তারা স্পষ্ট করেছে যে জার্মান দখলদারিত্বের শিকার পোল্যান্ড ও তার সাধারণ নাগরিকরা এখনও যথাযথ আর্থিক ও নৈতিক ক্ষতিপূরণ পায়নি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.