নিরাপত্তা ও বাণিজ্য জোরদারে এসসিওর ‘বিশকেক ঘোষণা'
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
নিরাপত্তা, বাণিজ্য ও প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে ‘বিশকেক ঘোষণা’ অনুমোদন করেছেন সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) নেতারা। সংস্থাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে আয়োজিত রাষ্ট্রপ্রধানদের কাউন্সিলে এই ঘোষণা গৃহীত হয়। সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা অংশ নেন।

বিশকেক ঘোষণায় ১০টি সদস্য রাষ্ট্র আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এবং টেকসই উন্নয়নের অগ্রগতিতে জাতিসংঘের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানানো হয়। নেতারা একটি প্রতিনিধিত্বমূলক ও ন্যায়সংগত বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থার প্রতি সমর্থন জানান এবং বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণে সব রাষ্ট্রের সমান ভূমিকা নিশ্চিত করতে বিশ্ব শাসন ব্যবস্থার সংস্কারের দাবি তোলেন।
ঘোষণাপত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহার, বৈশ্বিক অর্থনৈতিক শাসন ব্যবস্থার সংস্কার এবং টেকসই উন্নয়নে সহযোগিতা বাড়ানোর কথা বলা হয়। পাশাপাশি মানবাধিকারসহ অন্যান্য বিষয়ে তথাকথিত দ্বিমুখী নীতির বিরোধিতা করেন নেতারা। এসসিওর অসামরিক চরিত্র তুলে ধরে নেতারা বলেন, ‘আন্তর্জাতিক ও আঞ্চলিক উন্নয়ন সংক্রান্ত সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে জোটভিত্তিক ও সংঘাতমূলক পথ পরিহার করার নীতি অনুসরণ করে এসসিও।’
মূল ঘোষণার পাশাপাশি সম্মেলনে নিরাপত্তা, মাদক পাচার দমন, প্রযুক্তি, পরিবহন, জ্বালানি ও পরিবেশ সংক্রান্ত ২০টিরও বেশি সমঝোতা নথিতে স্বাক্ষর করা হয়। এছাড়া এসসিও ও আফ্রিকান ইউনিয়ন কমিশনের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার অনুমোদন দেওয়া হয় এবং ২০২৬-২০২৭ সালের জন্য পাকিস্তানের লাহোরকে এসসিওর পর্যটন ও সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।
এসসিও জোটের বর্তমান ১০টি সদস্য রাষ্ট্র হলো— বেলারুশ, চীন, ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। কিরগিজস্তানের কাছ থেকে সংস্থাটির পরবর্তী সভাপতিত্ব গ্রহণ করবে পাকিস্তান এবং ২০২৭ সালে দেশটির আয়োজনে পরবর্তী রাষ্ট্রপ্রধানদের সম্মেলন অনুষ্ঠিত হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.