আপনি পড়ছেন

নেপালের পাহাড়ি ঢল ও বন্যার পানিতে ভেসে আসছে অস্বাভাবিক আকারের বড় বড় মাছ। এসব  অচেনা প্রজাতির মাছ খেয়ে মানুষের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে ভারতের বিহার রাজ্য সরকার। দূষিত বর্জ্য ও জীবাণু সংক্রমণের আশঙ্কায় এসব অপরিচিত মাছ ধরা, কেনাবেচা এবং খাওয়ার ওপর প্রশাসনিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

নেপালে বন্যার পানিতে আসছে মাছ, খেতে নিষেধ বিহার সরকারের
নেপালের বন্যার পানিতে ভেসে আসছে মাছ

বিহারের মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের নির্দেশনায় বলা হয়, বন্যার পানির সংস্পর্শে আসা কোনো অপরিচিত মাছ খাওয়া যাবে না। এই ধরনের মাছ খাওয়ার পর বমি, তীব্র ডায়রিয়া, মাথা ঘোরা, পেটে ব্যথা কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে রোগীকে অবিলম্বে নিকটস্থ হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সরকারি অনুমোদন ছাড়া নদী থেকে পাওয়া অচেনা মাছ খাওয়ার ব্যাপারে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।

বিহারের দুগ্ধ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নন্দকিশোর রাম জানান, বিষক্রিয়া ও সম্ভাব্য দূষণ ঠেকাতে অপরিচিত মাছ ধরা ও বিক্রির ক্ষেত্রে সতর্কতা দেওয়া হয়েছে। সরকারি বার্তায় উল্লেখ করা হয়, নেপালের আকস্মিক বন্যায় নদীর পানিতে পয়োবর্জ্য, মৃত প্রাণী ও মানবদেহের অবশিষ্টাংশ ভেসে আসায় জলজ প্রাণীগুলো ব্যাকটেরিয়া ও ভাইরাসে সংক্রমিত হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে।

চম্পারণ, গোপালগঞ্জ, সহর্ষা ও বাগাহাসহ সীমান্তবর্তী জেলাগুলোতে গণ্ডক, কোশী ও গঙ্গা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে এসব বিশালাকৃতির মাছ ধরা পড়ছে। স্থানীয় বাসিন্দাদের জালে ২৭ থেকে ৪৫ কেজি পর্যন্ত ওজনের বিভিন্ন জাতের মাছ পাওয়া গেছে। পানি থেকে তোলার পরপরই এসব মাছের বেশিরভাগ মারা পড়ছে বলে জেলেরা জানিয়েছেন।

নদীতে যেকোনো অস্বাভাবিক প্রজাতির মাছের সন্ধান পেলে তাৎক্ষণিকভাবে জেলা মৎস্য কর্মকর্তা কিংবা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.