ম্যাগেলান প্রণালীতে চিলির সার্বভৌমত্ব পুনর্ব্যক্ত করল আর্জেন্টিনা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ম্যাগেলান প্রণালী নিয়ে সৃষ্ট সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন নিরসনে আনুষ্ঠানিক সমঝোতায় পৌঁছেছে চিলি ও আর্জেন্টিনা। বৃহস্পতিবার চিলির রাজধানী সান্তিয়াগোর লা মনেদা প্রেসিডেন্সিয়াল প্যালেসে আয়োজিত এক বৈঠকে চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এই জলপথের ওপর চিলির সার্বভৌমত্ব পুনর্ব্যক্ত করেন।

শীর্ষ এই বৈঠকের পর দুই দেশের রক্ষণশীল শীর্ষ নেতা একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন। বিবৃতিতে তারা ‘দ্বিপাক্ষিক সম্পর্কের চমৎকার অবস্থা এবং উভয় সরকারের মধ্যে উচ্চপর্যায়ের ঐকমত্যের’ বিষয়টি নিশ্চিত করেন।
দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং চিলির একক নিয়ন্ত্রণে থাকা কৌশলগত ম্যাগেলান প্রণালীতে আর্জেন্টিনার সার্বভৌম অধিকার রয়েছে বলে দাবি করেছিলেন দেশটির বিমান বাহিনীর চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল গুস্তাভো ভালভার্দে। তার এই বিতর্কিত মন্তব্যের জেরেই দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল, যা নিরসনে এই জরুরি বৈঠকের আয়োজন করা হয়।
ভালভার্দের ওই বক্তব্যের পরপরই চিলির পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া কূটনৈতিক প্রতিবাদপত্র পাঠিয়েছিল। চিলি স্পষ্ট জানিয়ে দেয়, ১৮৮১ সালের সীমানা চুক্তি এবং ১৯৮৪ সালের শান্তি ও মৈত্রী চুক্তির মাধ্যমেই এই প্রণালীর ওপর চিলির নিরঙ্কুশ কর্তৃত্ব সুপ্রতিষ্ঠিত।
পরবর্তীতে প্রেসিডেন্ট মিলেই এবং আর্জেন্টিনার নৌবাহিনী প্রধান আনুষ্ঠানিকভাবে ওই এলাকায় চিলির আইনি কর্তৃত্বের বিষয়টি স্বীকার করে নেন।
বৃহস্পতিবারের যৌথ ঘোষণায় উভয় দেশের নেতাই দক্ষিণাঞ্চলীয় এই সমুদ্রপথ পরিচালনার ঐতিহাসিক আইনি কাঠামোর প্রতি দ্ব্যর্থহীন সমর্থন জানান।
যৌথ বিবৃতিতে বলা হয়, ‘উভয় প্রেসিডেন্ট একমত হয়েছেন যে, ম্যাগেলান প্রণালীর আইনি কাঠামো ১৮৮১ সালের সীমানা চুক্তি এবং ১৯৮৪ সালের শান্তি ও মৈত্রী চুক্তি দ্বারা নির্ধারিত। এই চুক্তিগুলো উভয় রাষ্ট্রের জন্য সম্পূর্ণ কার্যকর ও চূড়ান্ত এবং এগুলো প্রণালীটির সম্পূর্ণ অংশের ওপর চিলি প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে।’
এর বিনিময়ে প্রেসিডেন্ট কাস্ত দক্ষিণ আটলান্টিক মহাসাগরে আর্জেন্টিনার আঞ্চলিক দাবির প্রতি চিলির দীর্ঘদিনের কূটনৈতিক সমর্থনের পুনরাবৃত্তি করেন।
বিবৃতিতে বলা হয়, ব্রিটিশ প্রশাসনের অধীনে থাকা ‘ফকল্যান্ড (মালভিনাস) দ্বীপপুঞ্জ, দক্ষিণ জর্জিয়া, দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ এবং পার্শ্ববর্তী সামুদ্রিক এলাকার ওপর আর্জেন্টিনা প্রজাতন্ত্রের বৈধ সার্বভৌম অধিকারের’ প্রতি সান্তিয়াগো তাদের অটুট সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.