রাষ্ট্রপ্রধানের দায়মুক্তি চেয়েছেন ভেনেজুয়েলার নেতা মাদুরো
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
রাষ্ট্রপ্রধান হিসেবে সার্বভৌম আইনি দায়মুক্তি পাওয়ার যুক্তি দেখিয়ে নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আনা সব ফৌজদারি অভিযোগ খারিজের আবেদন করেছেন তার আইনজীবীরা। যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারকের কাছে ভেনেজুয়েলার এই নেতার বিরুদ্ধে আনা মামলা বাতিল করার জন্য এ অনুরোধ জানানো হয়।

ম্যানহাটন ফেডারেল আদালতে বুধবার মাদুরোর আইনজীবী ব্যারি পোলাক এ সংক্রান্ত আবেদনপত্র দাখিল করেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী বিদেশি রাষ্ট্রপ্রধানরা মার্কিন আদালতে ফৌজদারি বিচার থেকে সুরক্ষা পেয়ে থাকেন বলে তিনি যুক্তি উপস্থাপন করেন।
আদালতে জমা দেওয়া নথিতে পোলাক বলেন, ‘অভিযোগ গঠনের সময় নিজ দেশে ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃত কোনো বিদেশি নেতার ফৌজদারি বিচার এখন পর্যন্ত কোনো আমেরিকান আদালতে অনুষ্ঠিত হয়নি।’
মাদুরোর আইনজীবীদের যুক্তি, অভিযোগপত্রে উল্লেখিত বিষয়গুলো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে মাদুরোর অফিশিয়াল দায়িত্বের সঙ্গে সম্পর্কিত ছিল। ২০১৯ সালে ওয়াশিংটন তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি না দেওয়ার সিদ্ধান্ত নিলেও, অভিযোগ দায়েরের সময় তিনি দেশটির প্রকৃত রাষ্ট্রপ্রধান ছিলেন বলে আবেদনে উল্লেখ করা হয়।
মাদক পাচার ও মাদক-সন্ত্রাসবাদের অভিযোগে ২০২০ সালে মাদুরোর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে মার্কিন কর্তৃপক্ষ। প্রসিকিউটরদের অভিযোগ, মাদুরো ও ভেনেজুয়েলার অন্যান্য কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের ষড়যন্ত্র করেছিলেন এবং এ কাজে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করেছিলেন।
চলতি বছরের জানুয়ারি মাসে কারাকাস থেকে মার্কিন বাহিনীর হাতে আটক হন মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস। পরবর্তীতে তাদের নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে তারা দুজনই ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন। মাদক পাচার, অর্থ পাচার ও দুর্নীতিসহ নিজেদের বিরুদ্ধে আনা সব অভিযোগেই তারা নিজেদের নির্দোষ দাবি করেছেন।
তবে রাষ্ট্রপ্রধানের দায়মুক্তির এই যুক্তি বড় ধরনের আইনি বাধার মুখে পড়তে পারে। এর আগে বিদেশি নেতাদের করা একই ধরনের আবেদন খারিজ করে দিয়েছিল মার্কিন আদালত। ১৯৮৯ সালে মার্কিন বাহিনীর হাতে আটক হওয়ার পর বিচারের মুখোমুখি হওয়া পানামার সাবেক শাসক ম্যানুয়েল নরিয়েগার ক্ষেত্রেও দায়মুক্তির দাবি নাকচ করা হয়েছিল।
মাদুরোর আইনজীবীদের আবেদনের জবাবে আগামী ২ অক্টোবরের মধ্যে মার্কিন প্রসিকিউটররা তাদের বক্তব্য তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া বিচারক আলভিন হেলারস্টাইন আগামী ১৭ নভেম্বর এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।
মাদুরোকে আটক ও যুক্তরাষ্ট্রে স্থানান্তরের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ জানানোর কথাও জানিয়েছেন তার আইনজীবীরা। তবে বুধবারের আবেদনে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি, মামলার পরবর্তী ধাপে তারা বিষয়টি আদালতের নজরে আনতে পারেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.