জোট নয়, একক সংখ্যাগরিষ্ঠতা চায় চরম ডানপন্থি এএফডি
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
জার্মানির পূর্বাঞ্চলীয় স্যাক্সনি-আনহাল্ট অঙ্গরাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেই কেবল সরকারপ্রধান বা প্রিমিয়ার হিসেবে দায়িত্ব নেবেন দেশটির চরম ডানপন্থি অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) দলের শীর্ষ প্রার্থী উলরিখ সিগমুন্ড। শুক্রবার সম্প্রচারমাধ্যম জেডডিএফ-এর ‘মর্গেনম্যাগাজিন’ অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানিয়ে দেন, রবিবারের বহুল আলোচিত এই নির্বাচনে তার দল কোনো জোট গঠনে আগ্রহী নয়।

সিগমুন্ড জানান, ভোটারদের সামনে তিনি যে রাজনৈতিক কর্মসূচি উপস্থাপন করেছেন, তা বাস্তবায়নের পূর্ণ সুযোগ পেলেই কেবল তিনি শীর্ষ পদের দায়িত্ব গ্রহণ করবেন।
তিনি বলেন, ‘যদি কেউ অভিবাসন, অবাস্তব জ্বালানি নীতি কিংবা তথাকথিত জেন্ডার সংক্রান্ত বিভ্রান্তির মতো রাজ্যের মৌলিক সমস্যাগুলো সমাধান করতে চায়, তবে আমি সানন্দে তা করব। কিন্তু এই রাজ্যে কি এমন কোনো অংশীদার রয়েছে? বাস্তবে এমন কেউ নেই।’
অন্য দলগুলো এক দশক ধরে এএফডিকে কোণঠাসা করে রেখেছে বলে অভিযোগ করেন সিগমুন্ড। তিনি বলেন, ‘১০ বছর ধরে মানুষ আমাদের নিষিদ্ধ করতে চেয়েছে, ১০ বছর ধরে তারা আমাদের বর্জন করেছে, ১০ বছর ধরে তারা আমাদের কমিটির প্রধানদের ভোটাভুটিতে বাদ দিয়েছে এবং রাজ্য পার্লামেন্টে আমাদের ডেপুটি স্পিকার পদ থেকে বঞ্চিত করেছে।’
তিনি আরো যোগ করেন, ‘আমরা বাস্তবতা মেনে নিয়েছি এবং বলছি, ঠিক আছে, যদি কেউ আমাদের সঙ্গে কাজ করতে না চায়, তবে আমাদের একাই তা করতে হবে।’
জার্মানির সরকারি সম্প্রচারমাধ্যম জেডডিএফ-এর সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী, প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেকটা এগিয়ে রয়েছে এএফডি। জরিপে এএফডি ৪১ শতাংশ সমর্থন পেয়েছে। অন্যদিকে মধ্য-ডানপন্থি ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতা ও বর্তমান প্রিমিয়ার স্ভেন শুলৎজে ২৩ শতাংশ সমর্থন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।
একই জরিপে সমাজতান্ত্রিক লেফট পার্টি ১১.৫ শতাংশ, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) ৮.৫ শতাংশ এবং গ্রিনস ৬ শতাংশ সমর্থন পেয়েছে। এছাড়া নবগঠিত বাম-জনতুষ্টিবাদী দল বিএসডব্লিউ ৪ শতাংশ এবং উদারপন্থি ফ্রি ডেমোক্র্যাটস (এফডিপি) ৩ শতাংশ সমর্থন পেয়েছে।
রাজ্য পার্লামেন্টে সাধারণত ৮৩টি আসন থাকে। সে অনুযায়ী এককভাবে সরকার গঠনে ৪২টি আসনের প্রয়োজন হবে। নির্বাচনে এএফডি যদি সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়, তবে প্রিমিয়ার কে হবেন তা নিয়ে রাজ্যের রাজধানী মাগডেবুর্গে কয়েক সপ্তাহব্যাপী রাজনৈতিক আলোচনা ও দরকষাকষি চলতে পারে।
স্যাক্সনি-আনহাল্টের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এএফডির রাজ্য শাখাকে একটি নিশ্চিত চরম ডানপন্থি চরমপন্থী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। দলটির গণতন্ত্রবিরোধী লক্ষ্য এবং সদস্যদের সঙ্গে চরম ডানপন্থি দলগুলোর সংশ্লিষ্টতাকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। জার্মানির মূলধারার রাজনৈতিক দলগুলো এএফডির সঙ্গে কোনো ধরনের জোট গঠনের সম্ভাবনা সম্পূর্ণ বাতিল করেছে।
একই টেলিভিশন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সিডিইউর প্রধান প্রার্থী শুলৎজে শুধু এএফডি নয়, লেফট পার্টির সঙ্গেও আনুষ্ঠানিক জোট গঠনের সম্ভাবনা নাকচ করেছেন।
তিনি বলেন, ‘লেফট পার্টির সঙ্গে কোনো জোট হবে না, এএফডির সঙ্গেও কোনো জোট হবে না। আমি আদর্শগতভাবে কেন্দ্রপন্থি অবস্থান থেকে রাজ্য পরিচালনা করতে চাই। আমি জরিপের ফলাফল সম্পর্কে অবগত। তাই অনুগ্রহ করে আমাদের নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করতে দিন।’
এএফডি যদি সংখ্যাগরিষ্ঠতা না পায়, তবে সবচেয়ে বেশি আলোচিত সম্ভাবনাটি হলো সিডিইউ-এর নেতৃত্বে একটি সংখ্যালঘু সরকার গঠন করা। যেখানে এসপিডি এবং সম্ভবত গ্রিনস যুক্ত থাকবে এবং প্রতিটি ভোটের ক্ষেত্রে আলাদা সমর্থনের ওপর নির্ভর করে টিকে থাকবে। তবে এ ধরনের ব্যবস্থাপনায় রাজ্য পার্লামেন্ট বা ‘ল্যান্ডট্যাগ’-এ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য লেফট পার্টির সমর্থনের প্রয়োজন হতে পারে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.