আপনি পড়ছেন

গৃহপালিত হাঁস-মুরগিতে অতিমাত্রায় সংক্রামক এইচ৫ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা শনাক্ত হওয়ার পর দেশজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে উরুগুয়ে। দেশটির কর্মকর্তারা শুক্রবার এই জরুরি অবস্থা জারি করেন।

বার্ড ফ্লু প্রতিরোধে উরুগুয়ে জরুরি অবস্থা ঘোষণা
এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর ভাইরাস

উরুগুয়ের পশুসম্পদ সেবা সাধারণ অধিদপ্তরের বরাতে দেশটির পশুসম্পদ, কৃষি ও মৎস্য মন্ত্রণালয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কলোনিয়া ডিপার্টমেন্টে এই প্রাদুর্ভাবের বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে পাখির অস্বাভাবিক মৃত্যুর পর স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা দেখা দেয়। প্রাথমিক দ্রুত পরীক্ষায় ফলাফল নেতিবাচক এলেও পরবর্তীতে সরকারি পরীক্ষাগারে বিস্তারিত পরীক্ষার পর ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ আক্রান্ত খামার বা স্থাপনাটি দেশজুড়ে সম্পূর্ণ অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি অবাণিজ্যিক পাখির চলাচলের ওপরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

জরুরি নির্দেশনায় বাড়ির আঙিনায় পালিত এবং অনিয়ন্ত্রিত সব পাখির অভ্যন্তরীণ পরিবহন সীমিত করা হয়েছে। তবে সরকারি পোলট্রি পর্যবেক্ষণ ব্যবস্থার অধীনে নিবন্ধিত খামারের পাখি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এই সিদ্ধান্তের আওতায় পাখি বা পক্ষীজাতীয় প্রাণীর সব ধরনের মেলা, নিলাম এবং উন্মুক্ত প্রদর্শনী স্থগিত করা হয়েছে। বন্য পাখির সংস্পর্শ এড়াতে উন্মুক্ত বা বাড়ির আঙিনায় পালিত হাঁস-মুরগিকে ‘আবদ্ধ ও আচ্ছাদিত স্থানে’ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত স্থানে ভাইরাসের সংস্পর্শে আসা সমস্ত পাখি নিধন ও নিরাপদ অপসারণের কাজ শুরু করেছেন। সেইসঙ্গে সম্ভাব্য দূষিত এলাকা ও সরঞ্জামাদি ব্যাপকভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত করার কার্যক্রম চলছে। পোলট্রি খামারিদের জন্য মন্ত্রণালয় ‘চরম’ জৈবনিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে। এর মধ্যে রয়েছে অনুমোদনহীন ব্যক্তি বা যানবাহনের প্রবেশ সীমিত করা, বন্য পাখি থেকে খাদ্য ও পানির উৎস সুরক্ষিত রাখা এবং জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া আরও জোরদার করা।

কর্মকর্তারা উল্লেখ করেন, হাঁস-মুরগির মাংস বা ডিম খাওয়া মানবস্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি তৈরি করে না। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আক্রান্ত পাখির সংস্পর্শে আসা ব্যক্তিদের পর্যবেক্ষণে স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে কৃষি বিভাগ।

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এ(এইচ৫এন১) একটি অতিমাত্রায় সংক্রামক উপধরন, যা মূলত পাখিদের সংক্রমিত করে। তবে অত্যন্ত ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে বিরল ক্ষেত্রে এটি মানুষের মধ্যেও ছড়াতে পারে এবং মানুষের ক্ষেত্রে এতে মৃত্যুর হার অনেক বেশি। যদিও মানুষ থেকে মানুষে স্থায়ী সংক্রমণের কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে সাধারণ মানুষকে কোনো মৃত বা অসুস্থ পাখি স্পর্শ না করার আহ্বান জানানো হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.