আপনি পড়ছেন

লেবাননে গত তিন বছরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৮ হাজার ৯০০ ছাড়িয়েছে। এ সময়ে আহত হয়েছেন প্রায় ৩০ হাজার ৬০০ জন। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ শনিবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার

তিন বছরে লেবাননে ইসরায়েলি হামলায় প্রায় ৯ হাজার প্রাণহানি
লেবাননে প্রাণ হারানো একজনের কফিন বহন করছেন স্বজনেরা।

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইসরায়েলি হামলায় ৮ হাজার ৯২০ জন নিহত এবং ৩০ হাজার ৫৯৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গত ২ মার্চ থেকে নিহত হয়েছেন ৪ হাজার ৩৫৮ জন এবং আহত হয়েছেন ১২ হাজার ৩৫৯ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের গত বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২ মার্চের পর থেকে ইসরায়েলি বাহিনী অ্যাম্বুলেন্সকর্মীদের ওপর ১৭৯টি হামলা চালিয়েছে। এসব হামলায় ১৩৫ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।

২ মার্চ লেবাননে ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ বড় ধরনের তীব্রতা শুরু হয়। ওই দিন উত্তর ইসরায়েল লক্ষ্য করে হিজবুল্লাহ রকেট হামলা চালানোর পর বৈরুতে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত হন।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, আগস্টেও ইসরায়েলি আগ্রাসনের কারণে লেবাননে ৩ লাখ ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত অবস্থায় ছিলেন। তাদের মধ্যে অন্তত ২২ হাজার মানুষ বিভিন্ন যৌথ আশ্রয়কেন্দ্রে বসবাস করছিলেন।

এর মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা ও সহিংসতা আরও বাড়ছে। গত জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুটি শান্তি চুক্তি হলেও পরিস্থিতির উন্নতি হয়নি।

মার্চ থেকে দক্ষিণ লেবাননের কিছু এলাকায় ইসরায়েল সামরিক দখল বজায় রেখেছে। সে সময় ইসরায়েল সেখানে একটি ‘বাফার জোন’ বা নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দেয়। ২৬ জুনের কাঠামো চুক্তিতে হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিষয়টি শর্ত হিসেবে রাখা হয়েছিল।

তবে হিজবুল্লাহর নেতা নাঈম কাসেম ওই চুক্তিকে ‘অকার্যকর ও বাতিল’ বলে প্রত্যাখ্যান করেন। তিনি দাবি করেন, আগে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনীকে সরিয়ে নিতে হবে। অবশ্য চুক্তিতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ ছিল না।

গত শুক্রবার দক্ষিণ লেবাননের কাফর রেমান শহরে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত এবং ২৩ জন আহত হন। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আলী আল-তাহের সেতুর নিচে থাকা সুড়ঙ্গে হিজবুল্লাহর যোদ্ধাদের তারা নির্মূল করেছে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, শুক্রবার টায়ার ও নবাতিয়েহ জেলায় সাতটি শহর ও এলাকায় ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণ করা হয়। এসব হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে রোববার ভোরে দক্ষিণ লেবাননের জাওতার আল-শারকিয়াহ এলাকায়ও ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.