গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১০০ ফিলিস্তিনির জানাজা সম্পন্ন
গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচ থেকে উদ্ধার হওয়া ১০০ ফিলিস্তিনির মরদেহ দাফন করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে এসব মরদেহ ও দেহাংশ উদ্ধারের পর রোববার গাজা সিটির জাইতুন এলাকায় এক বিশাল জানাজা ও শোকযাত্রা অনুষ্ঠিত হয়।

নিহতদের স্বজন, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ হাজার হাজার ফিলিস্তিনি এই শোকযাত্রায় অংশ নেন। বিধ্বস্ত বাড়ির ধ্বংসাবশেষের কাছে মরদেহ ও দেহাংশগুলো ফিলিস্তিনের জাতীয় পতাকায় মুড়িয়ে সারিবদ্ধভাবে রাখা হয়।
অনুষ্ঠানে উদ্ধার অভিযান পরিচালনাকারী গাজার সিভিল ডিফেন্সের প্রতিনিধি, নিহতদের পরিবারের সদস্য এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা স্মৃতিচারণমূলক বক্তব্য দেন। জানাজা শেষে মরদেহ ও দেহাংশগুলো জাইতুন এলাকার আল-আহলি কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়ে থাকা ফিলিস্তিনিদের উদ্ধারে গত ১৯ জুলাই শুরু হওয়া প্রকল্পের দ্বিতীয় ধাপের অংশ হিসেবে সাম্প্রতিক দিনগুলোতে সিভিল ডিফেন্সের দল এসব মরদেহ উদ্ধার করে।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, নিহত ব্যক্তিরা রহিম, বালাউই, মালাকা, কানবুর ও সালমি পরিবারের সদস্য। প্রায় আড়াই বছর আগে ইসরায়েলি বাহিনী একাধিক আবাসিক ভবনে হামলা চালালে তারা নিহত হন।
ধ্বংসস্তূপে তল্লাশি চালানোর জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি ও সরঞ্জাম প্রবেশের ওপর ইসরায়েলি বিধিনিষেধ রয়েছে। ফলে স্বল্পসংখ্যক খননযন্ত্র ও নষ্ট প্রায় সরঞ্জাম নিয়ে চরম সীমাবদ্ধতার মধ্য দিয়েই এই উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত মরদেহের সংখ্যার দিক থেকে রোববারের এই জানাজা ফিলিস্তিনের ইতিহাসের অন্যতম বৃহৎ একটি ঘটনা। এর আগে আগস্টের শুরুর দিকে গাজা সিটির সাবরা এলাকায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া ১১২ ফিলিস্তিনির জন্য একই ধরনের একটি গণজানাজার আয়োজন করা হয়েছিল।
উদ্ধার প্রকল্পের দ্বিতীয় ধাপে গাজা সিটি এবং উপত্যকার উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের ১৪৭টি ধ্বংসপ্রাপ্ত বাড়িতে মোট ৮০০ ঘণ্টা কাজ করার পরিকল্পনা রয়েছে। এসব স্থানে এখনো প্রায় ১ হাজার ৭২টি মরদেহ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ২০২৫ সালের নভেম্বরের শেষ দিকে প্রথম ধাপের কাজ শুরু হয়, যেখানে ৫০০ ঘণ্টা অভিযান চালানো হয়। সে সময় ৫৪টি বাড়ি ও ভবনের ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ আনুমানিক ৫৫৯ জনের মধ্যে প্রায় ৩৩৩ জনের মরদেহ ও দেহাংশ উদ্ধার করা সম্ভব হয়েছিল।
উপত্যকার ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের আওতায় উদ্ধার অভিযানের জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি প্রবেশের অনুমতি দেওয়ার কথা ছিল ইসরায়েলের।
গাজায় প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি বর্বরোচিত আগ্রাসনের পর এই যুদ্ধবিরতি কার্যকর হয়। ওই নৃশংস হামলায় ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ আহত হন। একই সঙ্গে উপত্যকার বেসামরিক অবকাঠামোর সিংহভাগই সম্পূর্ণ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.