ইরান: অর্থনৈতিক অবরোধে যুক্তরাষ্ট্রের ক্ষতি বেশি হবে
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও নৌ অবরোধ ওয়াশিংটনের জন্যই কয়েকগুণ বেশি ব্যয়বহুল হতে পারে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তেহরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনোই মাথা নত করবে না বলেও প্রত্যয় ব্যক্ত করেছে বাহিনীটি। রোববার ইরানের মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক বক্তব্যে এই হুঁশিয়ারি দেন আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মহিবি।

আইআরজিসির মুখপাত্র হোসেইন মহিবি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর এক ডলারের অর্থনৈতিক ক্ষতি চাপিয়ে দিতে চায়, তবে তাদের নিজেদেরই কয়েক ডলারের খরচ ও ক্ষতির মুখে পড়তে হতে পারে।’
হোসেইন মহিবির দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন যে সামরিক শক্তি, নৌবহর ও বিমানবাহী রণতরীর ওপর ভরসা করে ইরানকে পিছু হটতে বাধ্য করতে পারবে ওয়াশিংটন। তবে সাম্প্রতিক বিভিন্ন ঘটনা প্রমাণ করেছে যে সেই হিসাব-নিকাশ পুরোপুরি ভুল ছিল।
তিনি আরও যুক্তি তুলে ধরেন যে, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বিপুল ঋণের বোঝা এবং চীনসহ অন্যান্য দেশের সঙ্গে অর্থনৈতিক প্রতিযোগিতার মুখে রয়েছে। ফলে ইরানের বিরুদ্ধে তথাকথিত অর্থনৈতিক যুদ্ধে ওয়াশিংটনের পক্ষে জয়লাভ করা বেশ কঠিন হবে।
আইআরজিসি মুখপাত্রের দাবি, আঞ্চলিক অস্থিরতা যুক্তরাষ্ট্রের কৌশলগত মজুতের ওপর চাপ সৃষ্টি করেছে এবং কাঁচামাল সংগ্রহের প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে। এর ফলে মধ্যপ্রাচ্যে অ্যালুমিনিয়াম উৎপাদন ও রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এটাই দেখিয়ে দিয়েছে যে, অর্থনৈতিক চাপ ও অবরোধ কখনোই বিজয়ের নিশ্চয়তা দেয় না; বরং যে দেশ এগুলো প্রয়োগ করে তাদের ওপরই এটি বড় ধরনের আর্থিক বোঝা চাপিয়ে দেয়।
চলমান এই সংঘাতের সূত্রপাত হয়েছিল ফেব্রুয়ারিতে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর বিমান হামলা চালায়। এরপর মার্কিন ও ইসরায়েলি বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায় ইরান। যার ফলে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সামরিক অভিযানের পাশাপাশি তেহরানের ওপর অর্থনৈতিক চাপও জোরদার করেছে ওয়াশিংটন। এর অংশ হিসেবে ইরানের তেল, জাহাজ চলাচল, বিমান চলাচল, প্রযুক্তি এবং আর্থিক খাতকে নিশানা করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরানি কর্মকর্তারা এই নিষেধাজ্ঞা ও সামুদ্রিক বাণিজ্যের ওপর বিধিনিষেধকে সরাসরি ‘অর্থনৈতিক যুদ্ধ’ এবং ‘অবরোধ’ হিসেবে আখ্যায়িত করেছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.