আপনি পড়ছেন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে অপসারণ করাকে দেশের সমাজের জন্য ‘অস্তিত্বের প্রয়োজন’ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় এক আইনপ্রণেতা। শনিবার ইসরায়েলের বিরোধী দল দ্য ডেমোক্র্যাটস পার্টির সদস্য ও আইনপ্রণেতা গিলাদ কারিভ নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার এই দাবি জানান।

ইসরায়েলি এমপি: নেতানিয়াহুকে অপসারণ সমাজের ‘অস্তিত্বের প্রশ্ন’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনা নিয়ে সামরিক বাহিনীর তদন্তের জবাবে নেতানিয়াহুর প্রতিক্রিয়ার কঠোর সমালোচনা করে যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এসব মন্তব্য করেন তিনি।

কারিভ বলেন, ‘৭ অক্টোবরের পর নেতানিয়াহু যেমন মাসের পর মাস গাজা সীমান্তবর্তী কিবুতজ এলাকাগুলো পরিদর্শনে যাওয়া এড়িয়ে গিয়েছিলেন, একইভাবে তিনি ৭ অক্টোবরের সার্বিক ঘটনা নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর তদন্ত কার্যক্রমের মুখোমুখি হওয়াও এড়িয়ে চলছেন।’

নেতানিয়াহুর বিরুদ্ধে বারবার ইসরায়েলের নিরাপত্তাকে ‘উপেক্ষা’ করার এবং জাতীয় নিরাপত্তা পরিচালনায় ‘চরম অযোগ্যতা’ প্রদর্শনের অভিযোগ তোলেন এই আইনপ্রণেতা।

তিনি আরও বলেন, ‘এমন একজন ব্যক্তিকে আমাদের ভবিষ্যৎ এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত নয়।’ একই সঙ্গে তিনি যোগ করেন, নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করা ইসরায়েলি সমাজের জন্য একটি ‘অস্তিত্বের প্রয়োজন।’

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ক্ষেত্রে সৃষ্ট ব্যর্থতা তদন্তে একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে আসছে দেশটির বিরোধী দলগুলো এবং ইসরায়েলি জনসাধারণের একটি বড় অংশ। তবে নেতানিয়াহুর সরকার এই তদন্ত প্রক্রিয়া প্রত্যাখ্যান করেছে এবং রাজনৈতিকভাবে মনোনীত একটি প্যানেল গঠনের পক্ষে অবস্থান নিয়েছে।

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, নেতানিয়াহু এবং তার লিকুদ পার্টি ক্রমেই জনসমর্থন হারাচ্ছে।

দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর বিচার প্রক্রিয়া চলমান থাকার পাশাপাশি গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চালানো আগ্রাসনে এ পর্যন্ত ৭৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি আলোচনা সত্ত্বেও সেখানে লাগাতার হামলা অব্যাহত রয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.