আপনি পড়ছেন

হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমিয়ে নতুন বিকল্প রুটের মাধ্যমে অপরিশোধিত তেল রপ্তানি সক্ষমতা বাড়িয়েছে ইরাক। বর্তমানে দেশটির দৈনিক তেল রপ্তানি সক্ষমতা ৩০ লাখ ব্যারেল ছাড়িয়েছে এবং তা ৫০ লাখ ব্যারেলে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার দেশটির তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ খুদায়ের এ তথ্য জানান।

বিকল্প রুটে তেল রপ্তানি বাড়াচ্ছে ইরাক
একটি তেলের খনি

ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএকে (INA) তেলমন্ত্রী জানান, সেপ্টেম্বর মাসের শুরু থেকে দৈনিক তেল রপ্তানি প্রায় ৩০ লাখ ব্যারেলে পৌঁছেছে।

তিনি বলেন, ‘উত্তরাঞ্চলের ফিশখাবুর এবং সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর বানিয়াসের সঙ্গে ইরাকি তেলক্ষেত্রগুলোকে যুক্তকারী কৌশলগত পাইপলাইনের কাজ শেষ হলে সরকার এই সক্ষমতা ৫০ লাখ ব্যারেলে উন্নীত করতে চায়।’

হরমুজ প্রণালীর ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে বাগদাদ বিকল্প রপ্তানি পথ সম্প্রসারণের জোর প্রচেষ্টা চালাচ্ছে।

আগের মাসে প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি দুটি কৌশলগত পাইপলাইন রুট—বসরা-হাদিসা-ফিশখাবুর এবং হাদিসা-বানিয়াসের কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দেন।

উত্তরাঞ্চলীয় এই রুটটি দক্ষিণাঞ্চলের তেলক্ষেত্রগুলোকে তুরস্ক সীমান্তের কাছের ফিশখাবুরের সঙ্গে যুক্ত করবে। এর ফলে কিরকুক-সিহান পাইপলাইন এবং তুরস্কের ভূমধ্যসাগরীয় সিহান বন্দর ব্যবহারের পথ উন্মুক্ত হবে।

অপরদিকে পশ্চিমাঞ্চলীয় রুটটি হাদিসার সঙ্গে সিরিয়ার বানিয়াস বন্দরকে যুক্ত করবে। এটি ইরাককে ভূমধ্যসাগরে পৌঁছানোর আরেকটি বিকল্প পথ তৈরি করে দেবে এবং দুই দেশের মধ্যে ঐতিহাসিক তেল করিডোরকে পুনরুজ্জীবিত করার সম্ভাবনা সৃষ্টি করবে।

ইরাক সরকার জানিয়েছে, তেল রপ্তানির পথ বহুমুখী করা এবং বিদেশে অপরিশোধিত তেল পরিবহনের সক্ষমতা জোরদার করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ইরাকে প্রায় ১৪ হাজার ৫০০ কোটি (১৪৫ বিলিয়ন) ব্যারেল প্রমাণিত তেলের মজুদ রয়েছে। ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হওয়া ইরানের ওপর মার্কিন-ইসরায়েল যুদ্ধের সময় দেশটির তেল উৎপাদন দৈনিক ৩৩ লাখ ব্যারেল থেকে কমে প্রায় ১৩ লাখ ব্যারেলে নেমে এসেছিল। পরবর্তীতে জুলাই ও আগস্ট মাসে উৎপাদন পরিস্থিতি আবার স্বাভাবিক হতে শুরু করে।

মূলত ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনার জেরে হরমুজ প্রণালীতে ধারাবাহিক অচলাবস্থার প্রেক্ষাপটেই বিকল্প রপ্তানি পথ তৈরিতে জোর দিচ্ছে বাগদাদ।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.