আপনি পড়ছেন

আসন্ন সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মুখে গাজা ইস্যুতে ইসরায়েল সরকার কিছুটা অযৌক্তিক আচরণ করছে। মার্কিন দূত জ্যারেড কুশনার রবিবার ইউক্রেনের কিয়েভে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

মার্কিন দূত: গাজা ইস্যুতে ইসরায়েল সরকার কিছুটা অযৌক্তিক
মার্কিন দূত জ্যারেড কুশনার

গাজা শান্তি রূপরেখা বাস্তবায়নে মার্কিন প্রশাসনের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন কুশনার। তিনি বলেন, গাজার চূড়ান্ত পরিণতি নিয়ে ওয়াশিংটন ইসরায়েলের সঙ্গে একমত হলেও দেশটির ‘উন্মাদনাপূর্ণ নির্বাচন’ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব ফেলছে। একই সঙ্গে তিনি জোর দিয়ে উল্লেখ করেন, রাজনৈতিক জটিলতা কাটিয়ে উঠতে যুক্তরাষ্ট্র ‘অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ’ এবং ইসরায়েলের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

সম্প্রতি কুশনার ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার এক বৈঠকের পর এই বক্তব্য সামনে এল। ওই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শান্তি পরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টি না করার জন্য নেতানিয়াহুকে তাগিদ দেওয়া হয়। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মার্কিন দূত শান্তি বোর্ডের রূপরেখা বাস্তবায়নে ‘কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে’ নেতানিয়াহুকে সরাসরি আহ্বান জানিয়েছিলেন।

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের এক কক্ষবিশিষ্ট জাতীয় আইনসভা ‘২৬তম নেসেট’-এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’-এর সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, নেতানিয়াহুর দল লিকুদ পার্টির প্রতি জনসমর্থন কমে গেছে। এখনই নির্বাচন অনুষ্ঠিত হলে ১২০টি আসনের মধ্যে দলটি মাত্র ২০টি আসনে জয়লাভ করতে পারে।

ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

এদিকে ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে গাজা উপত্যকায় কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল ক্রমাগত লঙ্ঘন করে চলেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ১ হাজার ৩৪৪ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৪ হাজার ৪৬৪ জন আহত হয়েছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.