আপনি পড়ছেন

নরওয়েতে মোতায়েন করা মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যেকোনো সশস্ত্র সংঘাতের ক্ষেত্রে রাশিয়ার হামলার সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এই ক্ষেপণাস্ত্রগুলো মস্কোসহ ইউরোপীয় রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে আঘাত হানতে সক্ষম বলে সোমবার রাশিয়ার পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

নরওয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েনে রাশিয়ার হুঁশিয়ারি
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, রাশিয়ার কৌশলগত প্রতিরোধ বাহিনী তাদের আঘাত হানার অস্ত্র ব্যবহারের পরিকল্পনায় মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও সেগুলোর নিয়ন্ত্রণ কাঠামোর অবস্থানকে ইতোমধ্যেই বিবেচনায় নিচ্ছে।

মারিয়া জাখারোভা বলেন, ‘নরওয়েতে এসব ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত ওয়াশিংটন ও অসলোর যারা নিয়েছেন, তাদের জন্য এটি কোনো চমক হওয়া উচিত নয় যে, রাশিয়ার পাল্টা পদক্ষেপের অংশ হিসেবে আমেরিকান ব্যবস্থা ও তাদের নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর অবস্থান রাশিয়ার কৌশলগত প্রতিরোধ বাহিনীর বিশেষ নজরে থাকবে।’

জাখারোভার মতে, নরওয়েতে এই ব্যবস্থাগুলো মোতায়েন করার কারণে তা মস্কোসহ রাশিয়ার ভূখণ্ডের ইউরোপীয় অংশের একটি বড় এলাকাকে আঘাতের আওতায় নিয়ে আসে। তিনি জানান, এই ব্যবস্থাগুলো টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারে সক্ষম।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নরওয়ের অংশগ্রহণে ২৬ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত ‘ন্যাটো আটলান্টিক সিটি ২৬’ মহড়ার জন্য নরওয়ের ট্রনহাইম শহরে মার্কিন নৌবাহিনীর একটি ভ্রাম্যমাণ কনটেইনারভিত্তিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল। এর প্রেক্ষিতেই রাশিয়ার পক্ষ থেকে এই মন্তব্য এলো।

মার্কিন নৌবাহিনী টমাহক এবং এসএম-৬—উভয় ক্ষেপণাস্ত্রের সঙ্গেই তাদের কনটেইনারভিত্তিক এই উৎক্ষেপণ ব্যবস্থার কার্যকারিতা প্রদর্শন করেছে। তবে নরওয়েতে মোতায়েনের সময় উৎক্ষেপকটির সাথে সুনির্দিষ্টভাবে কোন ক্ষেপণাস্ত্র ছিল বা আদৌ কোনো ক্ষেপণাস্ত্র ছিল কি না, তা যুক্তরাষ্ট্রের সরকারি তথ্যে উল্লেখ করা হয়নি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.