অতিবুদ্ধিমান এআই হয়ে উঠতে পারে মানবজাতির সবচেয়ে বড় হুমকি: জিওফ্রি হিন্টন
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
নিয়ন্ত্রণহীন অতিবুদ্ধিমান কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের চেয়ে বেশি ক্ষমতাবান হয়ে উঠলে তা ভবিষ্যতে মানবজাতির অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। বিশ্বজুড়ে ‘এআইয়ের গডফাদার’ হিসেবে পরিচিত প্রখ্যাত কম্পিউটার বিজ্ঞানী জিওফ্রি হিন্টন এই সতর্কবার্তা দিয়েছেন। তিনি জানান, দ্রুত অগ্রসরমান এই প্রযুক্তি মানুষের জীবন ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করলেও এর অনিয়ন্ত্রিত বিকাশ এক বিপর্যয়কর পরিস্থিতি ডেকে আনতে পারে।

এদিকে এমন এআই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে যুক্তরাজ্যে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এআইয়ের ঝুঁকি নিয়ে কাজ করা সংস্থা কন্ট্রোলএআইয়ের সহায়তায় ‘ইউকে আর্টিফিশিয়াল সুপারইন্টেলিজেন্স সিকিউরিটি’ নামের একটি বিল ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপন করবেন লেবার পার্টির সংসদ সদস্য অ্যালেক্স সোবার। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর স্বেচ্ছামূলক নীতির বদলে কঠোর আইনি জবাবদিহি নিশ্চিত করার পক্ষে মত দিয়েছে সংস্থাটি। তবে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের মতো প্রযুক্তি ব্যক্তিত্বরা মনে করেন, অতিরিক্ত নিয়ন্ত্রণ এআই উদ্ভাবনের গতিকে মন্থর করে দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, সুপারইন্টেলিজেন্ট এআই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সীমা ছাড়িয়ে একটি দেশের সামগ্রিক সক্ষমতার চেয়েও শক্তিশালী হয়ে ওঠার ক্ষমতা রাখে। এটি বিশ্লেষণ, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবচেয়ে দক্ষ মানুষকেও ছাড়িয়ে যেতে পারে।
হিন্টনের অভিমত অনুযায়ী, এমন প্রযুক্তি মানুষের হাতছাড়া হয়ে গেলে সেটির ওপর পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা প্রায় অসম্ভব হবে। বিশেষ করে এআই যদি নিজে থেকেই আরও উন্নত হওয়ার পথ বেছে নেয় এবং মানুষের নির্দেশনা অগ্রাহ্য করে নিজস্ব লক্ষ্য বাস্তবায়ন শুরু করে, তবে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক ও ডিপ লার্নিংয়ের এই পথপ্রদর্শক মনে করেন, আন্তর্জাতিক নিয়ন্ত্রণকাঠামো ও দীর্ঘমেয়াদি নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার আগে এমন শক্তিশালী প্রযুক্তি উদ্ভাবনে তাড়াহুড়া করা উচিত নয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.