এআইয়ের গতি কমানোর প্রস্তাবে মাস্ক ও অল্টম্যানের সমর্থন
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উন্নয়নের গতি মন্থর করা এবং কঠোর সুরক্ষাব্যবস্থা জোরদারের বিষয়ে অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী দারিও আমোদির আহ্বানে সমর্থন জানিয়েছেন এই খাতের শীর্ষ ব্যক্তিত্বরা। শনিবার প্রকাশিত একটি প্রবন্ধে আমোদির তোলা এ প্রস্তাবের পক্ষে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন ইলন মাস্ক, ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান এবং গুগল ডিপমাইন্ডের প্রধান ডেমিস হাসাবিস।

‘উই মাস্ট পেস দ্য ফ্রন্টিয়ার’ শিরোনামের ওই প্রবন্ধে আমোদি যুক্তি দেখান যে এআই শিল্পের উন্নয়নের গতি ধীর করা উচিত এবং এ লক্ষ্য বাস্তবায়নে তিনি তিন ধাপের একটি রূপরেখা তুলে ধরেন।
আমোদির এই উদ্যোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মাস্ক বলেন, ‘দারিও সঠিক কথাই বলেছেন।’
প্রস্তাবটির সঙ্গে একমত পোষণ করেছেন অল্টম্যান। তিনি বলেন, ‘আমি দারিওর সঙ্গে একমত যে আমাদের অগ্রগতির গতি নিয়ন্ত্রণ করা দরকার। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওপেনএআই-তে আমাদের আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল এটি।’
উন্নত এআই সিস্টেমে স্বাধীন মূল্যায়নকারীদের ব্যাপক প্রবেশাধিকার দেওয়ার যে প্রস্তাব আমোদি দিয়েছেন, সেটির প্রতি বিশেষ সমর্থন জানিয়েছেন অল্টম্যান। তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠানের কর্মীদের মতো স্বাধীন মূল্যায়নকারীদের প্রবেশাধিকার দেওয়ার অঙ্গীকার একটি দারুণ পরিকল্পনা এবং আমরাও একই কাজ করব। শিগগিরই আমরা এ বিষয়ে আরও তথ্য তুলে ধরব।’
আমোদির প্রবন্ধটি ‘সঠিক পথের সন্ধান দিয়েছে’ বলে মন্তব্য করেছেন হাসাবিস। তবে এই উদ্যোগের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে এখনও কাজ করার প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। হাসাবিস বলেন, ‘এই সংকটময় মুহূর্ত মোকাবিলার জন্য এটি সঠিক দিকনির্দেশনা।’ একই সঙ্গে আমোদির এই প্রস্তাবকে ফ্রন্টিয়ার এআই-এর জন্য একটি শিল্পভিত্তিক মানদণ্ড সংস্থা গঠনের লক্ষ্যে গুগল ডিপমাইন্ডের সাম্প্রতিক আহ্বানের সঙ্গে যুক্ত করেন তিনি।
শনিবার প্রকাশিত প্রবন্ধে আমোদি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, নিজের সক্ষমতা নিজে বাড়াতে সক্ষম এমন এআই মডেলগুলোর ওপর মানুষ নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। উদ্বেগের আরও একটি কারণ হিসেবে তিনি সম্প্রতি এআই এজেন্টের মাধ্যমে স্বাধীনভাবে সাইবার নিরাপত্তা হামলার ঘটনার উদাহরণ টানেন।
আমোদি লিখেছেন, ‘এআই মডেলগুলোর সক্ষমতা বৃদ্ধির গতি আমাদের অবশ্যই কমাতে হবে। অগ্রগতি তবুও দ্রুত বলেই মনে হবে, তবে এই সময়ে আমরা যে অতিরিক্ত সময় পাব তার বিজ্ঞ ব্যবহার করতে হবে।’
তিনি আরও লেখেন, ‘এআই ঝুঁকি নিয়ে আসে এবং এটি অত্যন্ত শক্তিশালী প্রযুক্তি হওয়ায় সেই ঝুঁকিগুলোও বেশ গুরুতর। এআই সিস্টেমের ওপর নিয়ন্ত্রণ হারানো, সাইবার হামলা ও জৈব সন্ত্রাসে এআই-এর অপব্যবহার এবং মারাত্মক অর্থনৈতিক বিপর্যয়ের মতো ঝুঁকি এর মধ্যে অন্তর্ভুক্ত। বাণিজ্যিক লাভের আশায় শুরু হওয়া অন্ধ প্রতিযোগিতা এই ঝুঁকিগুলোকে আরও তীব্র করে তুলতে পারে।’
চলতি সপ্তাহের শুরুতে অ্যানথ্রোপিকের এক গবেষক প্রতিষ্ঠানটি ছাড়ার ঘোষণা দেন। অ্যানথ্রোপিক ও তাদের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো দায়িত্বশীলভাবে এআই প্রযুক্তি বিকাশ করছে না—এমন উদ্বেগের কারণেই তিনি প্রতিষ্ঠান ছাড়ার কথা জানান। জ্যাকব কক্সন নামের এই গবেষক এর আগে ওপেনএআই-তেও কাজ করেছিলেন। তিনি জানান, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের এআই পণ্যের নিরাপত্তা নিশ্চিত করার চেয়ে একে অপরের সঙ্গে প্রতিযোগিতাকে বেশি প্রাধান্য দিচ্ছে বলে মনে হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.