আপনি পড়ছেন

জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বনেতাদের সামনে নিজের এই বক্তব্যে তিনি তুলে ধরবেন বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, ভবিষ্যৎ রূপরেখা এবং জনগণের সামগ্রিক প্রত্যাশা। আগামী ২১ সেপ্টেম্বর একটি প্রতিনিধিদল নিয়ে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি।

জাতিসংঘে বাংলাদেশের নতুন রূপরেখা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তারেক রহমান

সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে ২৪ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। ৮ সেপ্টেম্বর শুরু হওয়া এই অধিবেশনের মূল প্রতিপাদ্য হলো ‘আস্থা পুনর্গঠন, রূপান্তর ব্যবস্থাপনা: সকলের জন্য ফলপ্রসূ জাতিসংঘ’। এবারের অধিবেশনে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সভাপতিত্ব করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সংক্ষিপ্ত এই সফরকালে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ, কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ আল-খালেদ আল-সাবাহ এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদের সঙ্গে আলোচনার সূচি রয়েছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজেও সরকারপ্রধান অংশ নেবেন।

কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক, শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ব্র্যান্ডন নেলসন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, এসব দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ একটি উচ্চপর্যায়ের পার্শ্ব-অনুষ্ঠানের আয়োজন করবে। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী সেখানে অবস্থান করবেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.