জামায়াত আমির: জনগণের অধিকার আদায় না করে ঘরে ফিরব না
- Details
- by ২৪ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো ধরনের হুমকি-ধমকি বা ভয় দেখিয়ে তাদের আন্দোলন থেকে সরিয়ে রাখা যাবে না। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বগুড়া মহানগরীর মাটিডালি বিমান মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, এবারের লংমার্চ হয়েছে ঢাকা থেকে রংপুরের দিকে। আগামী লংমার্চ হবে পঞ্চগড় থেকে ঢাকার দিকে। কোনও হুমকি-ধমকি বা নাটকের পরোয়া আমরা করি না। জনগণের অধিকার আদায় না করে আমরা ঘরে ফিরবো না।
তিনি আরও বলেন, সরকার জুলাই আন্দোলনের সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করলে এবং আট দফা দাবি না মানলে এক দফার আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো। আট দফা মানা হলে এক দফার দরকার নেই। কিন্তু তা মানা না হলে এক দফার আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন। লড়াই করে ১৮ কোটি মানুষের বিজয় ছিনিয়ে আনবো।
ঢাকা থেকে সড়কপথে রংপুরের উদ্দেশে যাওয়া লংমার্চের বহর বগুড়ায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তা স্বাগত জানান। মাটিডালি বিমান মোড়ের পথসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। বগুড়া থেকেও শতাধিক গাড়ির বহর নিয়ে নেতাকর্মীরা লংমার্চে যোগ দেন।
গণভোটের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, গণভোটে ৭০ শতাংশ জনগণ হ্যাঁ বলে রায় দিয়েছে। আপনারা সেই ভোট চেয়েছেন, আমরাও চেয়েছি। কিন্তু আপনারা জায়গা পরিবর্তন করলেন কেন? জুলাইয়ের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করলেও আপনারা জুলাইয়ের সনদ বাস্তবায়ন করেননি।
দেশের জ্বালানি সংকট ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। শফিকুর রহমান বলেন, সরকার এক কোটি মানুষের কর্মসংস্থানের কথা বলেছিল। কিন্তু এক কোটি মানুষের হাতে চাঁদাবাজির চাবি তুলে দেওয়া হয়েছে। সারের দাম বাড়ানো হয়েছে। বিদ্যুৎ ও গ্যাসের সংকটও চরমে পৌঁছেছে।
জ্বালানি মন্ত্রীর বিদ্যুৎ সংকট নিয়ে বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, মন্ত্রী বলেন, বিদ্যুতের কোনও ঘাটতি নেই। তার লম্বা বলে বিদ্যুৎ চলে যায়! এমন অবাস্তব কথা লজ্জার।
সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় ভাইভায় নম্বর বাড়ানোর বিষয়েও অভিযোগ তোলেন জামায়াত আমির। তিনি বলেন, নতুন সংবিধানে লিখিত পরীক্ষার তুলনায় ভাইভার নম্বর দ্বিগুণ করা হচ্ছে দলীয় ক্যাডার ও সন্ত্রাসীদের নিয়োগ দেওয়ার জন্য।
২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তরুণেরা চাকরির অধিকার ও বৈষম্য দূর করার দাবিতে জীবন দিয়েছেন। প্রয়োজন হলে তারা আবারও জীবন দিতে প্রস্তুত বলেও দাবি করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার ১৩ বছর বয়সী সন্তান নিখোঁজ হওয়ার পর মরদেহ উদ্ধারের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আমরা আমাদের সন্তানদের নিরাপত্তা চাই। কিন্তু দুঃখের বিষয়, স্বরাষ্ট্রমন্ত্রী সর্বমন্ত্রীর দায়িত্ব পালন করলেও নিজের মন্ত্রণালয়ের খোঁজ রাখতে পারেন না।
বগুড়ার পথসভায় মহানগর জামায়াতের আমির আব্দুর রহমান সোহেলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ আরও অনেকে।
এর আগে লংমার্চের বহরটি সিরাজগঞ্জের হাটিকুমরুল হয়ে বগুড়ার চান্দাইকোনায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাদের স্বাগত জানান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.