নতুন পে স্কেলে মাসিক পেনশন ১৮ হাজার থেকে ৭০ হাজার ২০০ টাকা
- Details
- by ২৪ ডেস্ক
নতুন বেতন কাঠামোর আওতায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মাসিক পেনশন সর্বনিম্ন ১৮ হাজার টাকা এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করেছে সরকার। পেনশনভোগীদের বিদ্যমান পেনশনের পরিমাণের ওপর ভিত্তি করে এই বৃদ্ধির হার হবে ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত, যেখানে কম পেনশনভোগীরা তুলনামূলক বেশি হারে সুবিধা পাবেন।

নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে যারা সর্বোচ্চ ৯ হাজার টাকা পর্যন্ত পেনশন পান, তাদের নতুন পেনশন হবে ১০ হাজার থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত।
বর্তমানে ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া কর্মচারীরা ৭৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবেন। তাদের সংশোধিত পেনশন নির্ধারিত হয়েছে ১৮ হাজার ১ টাকা থেকে ৩৫ হাজার টাকা।
যাদের বর্তমান পেনশনের পরিমাণ ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা, তাদের ক্ষেত্রে বৃদ্ধির হার হবে ৬৫ থেকে ৭৫ শতাংশ। ফলে তাদের মাসিক পেনশন বেড়ে দাঁড়াবে ৩৫ হাজার ১ টাকা থেকে ৪৯ হাজার টাকা।
৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশনপ্রাপ্তরা পাবেন ৬০ থেকে ৬৩ শতাংশ বৃদ্ধি। এতে তাদের সংশোধিত পেনশনের পরিমাণ হবে ৪৯ হাজার ১ টাকা থেকে ৬২ হাজার টাকা।
বর্তমানে যারা ৪০ হাজার ১ টাকা বা তার বেশি পেনশন পাচ্ছেন, তাদের পেনশন ৫৫ শতাংশ বৃদ্ধি পাবে। ফলে তাদের সংশোধিত পেনশন হবে ৬২ হাজার ১ টাকা থেকে ৭০ হাজার ২০০ টাকা পর্যন্ত।
তবে প্রজ্ঞাপন অনুযায়ী, যারা ইতোমধ্যে মাসে ৭০ হাজার ২০০ টাকার বেশি পেনশন পাচ্ছেন, তারা ২০২৭ সালের ১ জুলাইয়ের আগে কোনো অতিরিক্ত সুবিধা পাবেন না।
দুটি উৎসব ভাতা
নতুন এই কাঠামোতে পেনশনভোগীদের পূর্বে প্রদত্ত বিশেষ সুবিধা বাতিল করা হয়েছে। এখন থেকে অবসরপ্রাপ্ত কর্মচারী এবং আজীবন পারিবারিক পেনশনভোগীরা প্রতি বছর দুটি উৎসব ভাতা পাবেন, যার প্রতিটি ভাতা তাদের নিট পেনশনের সমান হবে। এ ছাড়া পেনশনভোগীরা ২০২৬ সালের ১ জুলাই থেকে প্রজ্ঞাপন জারির দিন পর্যন্ত সময়ের বকেয়া অর্থ পাবেন।
নতুন পে স্কেলের অধীনে পেনশন
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো কর্মচারী যদি ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে অবসরোত্তর ছুটি (পিআরএল) শেষ করে অবসরে যান, তবে তার গ্রস ও নিট পেনশন ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ অনুযায়ী নির্ধারিত হবে। কোনো কর্মচারীর অবসরোত্তর ছুটি ৩০ জুন শেষ হয়ে ১ জুলাই থেকে চূড়ান্ত অবসরে গেলেও তার বেতন ও পেনশন নতুন পে স্কেল অনুযায়ী নির্ধারিত হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.