আপনি পড়ছেন

নিখোঁজ হওয়ার পর শিশুদের মরদেহ উদ্ধারের ঘটনা বৃদ্ধি পাওয়ায় সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটির সংকলিত তথ্যে দেখা গেছে, আট মাসে দেশের বিভিন্ন স্থান থেকে নিখোঁজ হওয়া অন্তত ৩৬ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আট মাসে নিখোঁজ ৩৬ শিশুর মরদেহ উদ্ধার
আইন সালিশ কেন্দ্রের লোগো

জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করেছে আসক। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, উল্লিখিত সময়ে বিভিন্ন সহিংসতা ও অস্বাভাবিক ঘটনায় সর্বমোট ২৫৪ শিশুর মৃত্যু হয়েছে। সম্প্রতি কুমিল্লার ১৩ বছর বয়সী স্কুলশিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনার প্রেক্ষাপটে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য প্রকাশ করা হয়।

পুলিশ সদরদপ্তরের পরিসংখ্যানের বরাতে আসক জানায়, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ২ হাজার ৩৮ শিশু এখনো নিখোঁজ রয়েছে। তবে নিখোঁজের তথ্য পরবর্তী সময়ে নিয়মিত হালনাগাদ না হওয়ার কারণে এই পরিসংখ্যানে কিছুটা পার্থক্যের সুযোগ রয়েছে বলে পুলিশ বিভাগ জানিয়েছে।

সংবিধান, জাতীয় শিশু নীতি, শিশু আইন এবং আন্তর্জাতিক অঙ্গীকারের আলোকে শিশুদের জীবন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব বলে উল্লেখ করেছে আসক। সংস্থাটি নিখোঁজ ও উদ্ধার হওয়া শিশুদের প্রকৃত তথ্য সংরক্ষণ এবং ঝুঁকির ধরন শনাক্তে একটি সমন্বিত ও নিয়মিত হালনাগাদকৃত জাতীয় তথ্যব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছে।

আসকের নির্বাহী পরিচালক শাহীনুর রহমান বলেন, নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধারের ঘটনাকে শুধু বিচ্ছিন্ন অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই। শিশুটি কীভাবে নিখোঁজ হলো, উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ধরনের অবহেলা বা সমন্বয়হীনতা ছিল কি না এবং ঘটনার পেছনে কারা জড়িত, তা নিরপেক্ষ ও কার্যকর তদন্তের আওতায় আনতে হবে। একই সঙ্গে শিশুদের জন্য ঝুঁকিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দ্রুত পদক্ষেপ ও জবাবদিহি নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.