স্মার্টফোনের সঙ্গে কম্পিউটারের সংযোগ আরও সহজ ও নির্বিঘ্ন করতে নতুন ল্যাপটপ ব্যবস্থা ‘গুগলবুক’ উন্মোচন করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। এই ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীরা কোনো ঝামেলা ছাড়াই ফোনে শুরু করা কাজ ল্যাপটপে চালিয়ে নিতে পারবেন। অক্টোবরের শুরুতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি দেশে ল্যাপটপটি আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে এর অগ্রিম বুকিং নেওয়া শুরু হলেও দেশের বাজারে এটি কবে নাগাদ পাওয়া যাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

স্মার্টফোনের সব কাজ নিমেষেই ল্যাপটপে, এলো গুগলের নতুন চমক
ছবি - সংগৃহীত

ব্যবহারকারীদের বাড়তি সুবিধা দিতে গুগলবুকে অন্তর্ভুক্ত করা হয়েছে বিশেষ হার্ডওয়্যার নিরাপত্তা ব্যবস্থা ‘গুগল টাইটান’ ও ক্ষতিকর ম্যালওয়্যার শনাক্তকরণ প্রযুক্তি। এতে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সফটওয়্যার হালনাগাদ সুবিধা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ডিভাইসের বিভিন্ন মডেলে উন্নত টাচস্ক্রিন, হ্যাপটিক ট্র্যাকপ্যাড এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রক্রিয়াকরণ ইউনিট ব্যবহার করা হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, ল্যাপটপটির ব্যাটারি একটানা সর্বোচ্চ ১৪ ঘণ্টা পর্যন্ত সেবা দিতে সক্ষম। তবে কাজের ধরন ও সেটিংসের ওপর নির্ভর করে এর স্থায়ীত্বে কিছুটা পরিবর্তন হতে পারে।

মূলত অ্যান্ড্রয়েডের প্রযুক্তিগত ভিত্তি ও ক্রোমওএসের ডেস্কটপ সুবিধার সমন্বয়ে এই প্ল্যাটফর্মটি গড়ে তোলা হয়েছে। ডিভাইসটি তৈরিতে প্রথম দফায় কাজ করছে বিশ্বখ্যাত ব্র্যান্ড এসার, আসুস, ডেল, এইচপি ও লেনোভো। ফোন ও কম্পিউটারের সমন্বয় সাধনে এতে যুক্ত হয়েছে ‘কন্টিনিউ অন’ নামের একটি সুবিধা। এর মাধ্যমে যে কোনো সমর্থিত অ্যাপে ফোনে শুরু করা কাজ অনায়াসেই ল্যাপটপের বড় পর্দায় নেওয়া যাবে। এছাড়া আলাদা করে ফাইল না পাঠিয়ে গুগলবুকের ফাইলস অ্যাপ থেকেই সরাসরি ফোনের যাবতীয় ছবি ও তথ্য ব্যবহার করা সম্ভব হবে। সেই সঙ্গে ‘কাস্ট মাই অ্যাপ’ ফিচারের মাধ্যমে ফোনের অ্যাপ ল্যাপটপের নিজস্ব উইন্ডোতে সরাসরি ব্যবহার করা যাবে, যা বারবার ফোন হাতে নেওয়ার ঝামেলা দূর করবে।

ল্যাপটপটিতে গুগলের জেমিনি কৃত্রিম বুদ্ধিমত্তাকে ডেস্কটপের কাজের সঙ্গে সরাসরি যুক্ত করা হয়েছে। এতে থাকা ‘ম্যাজিক পয়েন্টার’ ফিচারের সাহায্যে কার্সর ঘুরিয়ে পর্দার যে কোনো লেখা তাৎক্ষণিক অনুবাদ বা ক্যালেন্ডার সমন্বয়ের কাজ করা যাবে। গুগলের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, ব্যবহারকারীর নির্দেশে সুবিধাটি কাজ করবে এবং প্রয়োজন না থাকলে এটি বন্ধও রাখা যাবে। এছাড়া মুখে বলা কথাকে স্বয়ংক্রিয়ভাবে গোছানো নোটে রূপ দিতে থাকছে ‘রাম্বলার’ প্রযুক্তি এবং কোডিং ছাড়া ব্যক্তিগত ডেস্কটপ উইজেট তৈরির সুবিধা দেবে ‘ক্রিয়েট মাই উইজেট’।

সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি এতে সফটওয়্যার নির্মাতাদের জন্য রয়েছে বিশেষায়িত সুবিধা। গুগলবুকে যুক্ত করা হয়েছে প্রতিষ্ঠানটির নিজস্ব এআই এজেন্ট প্ল্যাটফর্ম ‘এন্টিগ্রেভেটি’ এবং আলাদা লিনাক্স পরিবেশ। ফলে ব্রাউজিংয়ের বাইরেও বড় পর্দা ও কিবোর্ড ব্যবহার করে কোডিং ও অ্যাপ্লিকেশন পরীক্ষার কাজ চালানো যাবে। ফটোশপ, লাইটরুম কিংবা ক্যাপকাটের মতো ভারী অ্যাপ পরিচালনার কথা বলা হলেও, বড় পর্দায় এসব অ্যাপ ঠিক কতটা কার্যকরভাবে কাজ করবে তা ব্যবহারের অভিজ্ঞতার পরই স্পষ্ট হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.