আপনি পড়ছেন

পাসপোর্ট হারিয়ে গেলে দ্বিতীয়বার থেকে তা পুনরায় নেওয়ার ক্ষেত্রে নিয়মিত ফির সঙ্গে অতিরিক্ত ১০ হাজার টাকা দণ্ড পরিশোধ করতে হবে। বারবার এই ভ্রমণ দলিল হারানোর প্রবণতা কমানো এবং অপব্যবহার রোধে এই কড়া আর্থিক দণ্ড আরোপ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি হারানো, চুরি বা বিনষ্ট হওয়া পাসপোর্ট পুনঃইস্যু সংক্রান্ত এক পরিপত্রে এই নতুন নির্দেশনা কার্যকর করা হয়েছে।

দ্বিতীয়বার পাসপোর্ট হারালে জরিমানা ১০ হাজার টাকা
পাসপোর্ট

পরিপত্রের নির্দেশনা অনুযায়ী, প্রথমবার পাসপোর্ট হারালে, চুরি হলে বা নষ্ট হলে আবেদনকারীকে কোনো অতিরিক্ত অর্থ দিতে হবে না; কেবল নির্ধারিত নিয়মিত ফি দিয়েই নতুন পাসপোর্ট পাওয়া যাবে। তবে দ্বিতীয়বার কিংবা এর পরবর্তী প্রতিবার একই ঘটনা ঘটলে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা গুনতে হবে। সরকার জানিয়েছে, দেশে উল্লেখযোগ্যসংখ্যক ব্যক্তি পাসপোর্ট হারানোর ঘোষণা দিয়ে নতুন দলিলের আবেদন করছেন। পাসপোর্ট একটি সংবেদনশীল ভ্রমণ দলিল হওয়ায় মানব পাচার, অবৈধ অনুপ্রবেশ ও রাষ্ট্রবিরোধী কাজে এর অপব্যবহারের মাধ্যমে তৈরি হওয়া নিরাপত্তাঝুঁকি ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন নীতিমালা অনুসারে, পাসপোর্ট খোয়া গেলে দ্রুত বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটে রিপোর্ট করতে হবে এবং নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। থানা কর্তৃপক্ষ ৭২ ঘণ্টার মধ্যে জিডি যাচাই করে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে প্রতিবেদন পাঠাবে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন না পাওয়া গেলে জিডির কপি সংযুক্ত করেই নতুন দলিলের জন্য আবেদন করা যাবে। পরবর্তীতে পাসপোর্ট অধিদপ্তর হারানো বিজ্ঞপ্তি জারি করে পুনঃইস্যু কার্যক্রম শেষ করবে।

ভিসা পাওয়ার উদ্দেশে কোনো ব্যক্তি বা ট্রাভেল এজেন্সির কাছে জমা থাকা পাসপোর্ট অবৈধভাবে আটকে রাখা হলে এবং তা উদ্ধার করা সম্ভব না হলে আগের পাসপোর্ট প্রত্যাহার করে নতুন পাসপোর্ট দেওয়া যাবে। হারানো বা চুরি হওয়া পাসপোর্টের তথ্য পাওয়ার পর পুলিশের বিশেষ শাখা নিজেদের তথ্যভাণ্ডার হালনাগাদ করবে এবং প্রয়োজনে বিষয়টি আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে জানাবে। প্রবাসে অবস্থানকালে পাসপোর্ট হারালে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশন ও নির্ধারিত অনলাইন ব্যবস্থায় তথ্য দিতে হবে।

নতুন পাসপোর্টের ডেটা পেজে আগের পাসপোর্টটি হারিয়ে গেছে বলে স্পষ্টভাবে উল্লেখ থাকবে। এ ছাড়া হারানো পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে আবেদনকারীর নাম, মা-বাবার নাম কিংবা জন্মতারিখের মতো মৌলিক ব্যক্তিগত তথ্য পরিবর্তন করা যাবে না। কোনো পাসপোর্টের শনাক্তযোগ্য অংশ অবশিষ্ট থাকলে তা সমর্পণের মাধ্যমে নতুন পাসপোর্ট নেওয়া যাবে, তবে পুরোপুরি বিনষ্ট হলে হারানো পাসপোর্টের নিয়মাবলিই প্রযোজ্য হবে।

একবার হারানো বা চুরি হিসেবে তালিকাভুক্ত পাসপোর্ট বাতিল হওয়ার পর তা পুনরায় পাওয়া গেলেও আর সক্রিয় করা যাবে না এবং তা দিয়ে বিদেশ ভ্রমণও নিষিদ্ধ থাকবে। এমন পাসপোর্ট উদ্ধার হলে তাৎক্ষণিকভাবে থানা, অনলাইন ব্যবস্থা কিংবা বিদেশি মিশনকে জানাতে হবে, যাতে কর্তৃপক্ষ ইমিগ্রেশন অ্যালার্ট হালনাগাদ করতে পারে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.