কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৪ প্রাণহানি
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআর কঙ্গো) সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন। খবর আল জাজিরার

গতকাল শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কিকভিট থেকে রাজধানী কিনশাসার উদ্দেশে যাত্রা করেছিল বিমানটি। পথে এতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে কোয়াঙ্গো প্রদেশের কেনগে শহরে অবতরণের চেষ্টা করা হয়। কিন্তু সেখানে কোনো অবতরণক্ষেত্র না থাকায় বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।
কোয়াঙ্গো প্রদেশের উপ-গভর্নর রেমি সাকি বোকিন্দা বলেন, ‘কেনগেতে কোনো অবতরণক্ষেত্র না থাকায় বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।’
কঙ্গোর সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেঙ্গে জানান, দুর্ঘটনায় বিমানে থাকা ১৪ জনই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জনের মরদেহ আগুনে এতটাই পুড়ে গেছেম, তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। বিমানের বাইরে পাইলটের নিথর দেহ পাওয়া যায়।
সামরিক বাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক এবং দুই জেনারেলের সঙ্গে সফররত একটি সরকারি প্রতিনিধিদলের সদস্যরাও ছিলেন। এ ছাড়া সামরিক বাহিনীর আরও কয়েকজন সদস্য নিহত হয়েছেন।
উপ-গভর্নর বোকিন্দাও জানান, নিহতদের অধিকাংশের মরদেহ আগুনে পুড়ে বিকৃত হয়ে গেছে। ধ্বংসাবশেষের বাইরে পাইলটের মরদেহ পাওয়া যায়। বিমানটি কী কারণে দুর্ঘটনার শিকার হয়েছে, তা জানতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন সামরিক বাহিনীর মুখপাত্র এফোমি একেঙ্গে।
খনিজ সম্পদে সমৃদ্ধ বিশাল আয়তনের দেশ ডিআর কঙ্গো কয়েক দশক ধরে সংঘাতে জর্জরিত। বিশেষ করে রুয়ান্ডার সীমান্তবর্তী দেশটির পূর্বাঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী মূল্যবান খননক্ষেত্রের নিয়ন্ত্রণ নিতে দীর্ঘদিন ধরে সংঘর্ষে জড়িয়ে আছে। গত বছর থেকে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর দখলে নেওয়া বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করে আসছে কঙ্গোর সরকারি বাহিনী।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.