নেতানিয়াহুকে ইসরায়েলের গণতন্ত্রের জন্য হুমকি বললেন আইজেনকোট
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সহযোগীদের দেশটির গণতন্ত্রের জন্য ‘সরাসরি ও তাৎক্ষণিক হুমকি’ বলে আখ্যা দিয়েছেন দেশটির ইয়াশার দলের নেতা গাদি আইজেনকোট। একই সঙ্গে নির্বাচনে নেতানিয়াহুর কার্যালয়ের বিরুদ্ধে ওঠা কথিত হস্তক্ষেপের অভিযোগ তদন্তের জোরালো হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

রবিবার ইসরায়েলের চ্যানেল ১২-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে নেতানিয়াহুর ঘনিষ্ঠদের বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগ আনা হয়। প্রতিবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবরের নেসেট নির্বাচনে ইউনাইটেড আরব লিস্ট (রাম) দলের কর্মীদের গ্রেপ্তার করাতে নেতানিয়াহুর সহযোগীরা পুলিশকে বিভ্রান্তিকর গোয়েন্দা তথ্য সরবরাহ করেছিলেন।
মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আইজেনকোট এ বিষয়ে পুলিশ ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা দাবি করেন। ভোটের আগে ও ভোট চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কথিত সংশ্লিষ্টতা এবং নিরাপত্তা সংস্থাগুলোর বিতর্কিত ভূমিকা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিশন গঠনেরও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার স্বার্থে নেতানিয়াহু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করছেন বলে অভিযোগ তুলে আইজেনকোট বলেন, তার ‘এক মিনিটও’ আর ক্ষমতায় থাকা উচিত নয়। এক্সে তিনি লেখেন, ‘যতদিন তিনি ক্ষমতায় থাকবেন, ততদিন ইসরায়েলে আর কোনো সুষ্ঠু ও আইনসম্মত নির্বাচন সম্ভব হবে না।’ নেতানিয়াহুর অধীনে নতুন কোনো নির্বাচন ঠেকানোর বিষয়টিকে তিনি জোট সরকার গঠনের আলোচনার প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেন।
চ্যানেল ১২-এর অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের আগের সন্ধ্যায় নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নরদেন পুলিশ কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করেন। তিনি দক্ষিণ ইসরায়েলের তিনজন রাম কর্মীর বিরুদ্ধে অভিযোগ আনেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক এক কর্মচারীকে গোয়েন্দা সূত্র হিসেবে পুলিশের কাছে উপস্থাপন করেন।
কোনো বৈধ তল্লাশি বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই পুলিশ ওই তথ্যের ওপর ভিত্তি করে কর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। কর্মীদের কাছে বিপুল পরিমাণ নগদ অর্থ ও রাম দলের ভাউচার ছিল বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়। তাদের অভিযোগ ছিল, এগুলো দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছিল।
অনুসন্ধানে দেখা যায়, নেতানিয়াহু দ্রুত এই অভিযোগগুলোর ব্যাপক প্রচার শুরু করেন এবং নির্বাচনের দিনজুড়ে বারবার বিষয়টি তুলে ধরেন। এতে সন্দেহ তৈরি হয় যে তার কার্যালয় থেকেই পরিকল্পিতভাবে পুরো বিষয়টি সাজানো হয়েছিল এবং পরবর্তীতে এটি ব্যবহার করে ‘আরবরা নির্বাচন ছিনতাই করছে’ বলে একটি প্রচারণা চালানো হয়।
এ ছাড়া প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ভোটের দিন বিদেশি হস্তক্ষেপের সন্দেহের অজুহাত তুলে পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়িপাতার অনুমতি চেয়েছিলেন শিন বেত প্রধান ডেভিড জিনি। তবে দেশটির অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারা সেই আবেদন খারিজ করে দেন।
গত ৮ নভেম্বর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আনুষ্ঠানিকভাবে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন। এরপর থেকেই তিনি সরকার গঠনের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এ প্রক্রিয়ার জন্য তিনি ২৮ দিন সময় পেয়েছেন এবং প্রয়োজনে তা আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।
ইসরায়েলের ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর ব্লকের নিয়ন্ত্রণে রয়েছে ৫৩টি আসন। অপরদিকে আইজেনকোটের ব্লকের রয়েছে ৪৮টি এবং আরব দলগুলোর নিয়ন্ত্রণে রয়েছে ১৯টি আসন। তবে নেতানিয়াহুর শাসনের অবসান ঘটাতে চাওয়া দলগুলো এখন পর্যন্ত কার্যকর কোনো জোট সরকার গঠনের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.